জীবন যে কেমন এই নিয়ে সব মানুষের আলাদা আলাদা মত। আমার কাছে জীবনকে মনে হচ্ছে একটা বইয়ের মত যার প্রতি পৃষ্ঠাতে এক একটা ছোট গল্প। একটি গল্পের সাথে আরেকটি গল্পের সম্পর্ক, মিল, অমিল আগে থেকে বুঝা যায় না। পাশাপাশি দুইটি গল্পের কাহিনী সম্পূর্ণ ভিন্নও হতে পারে। গল্পের শেষ লাইন ছাড়া এর মধুর বা বেদনার সমাপ্তি বুঝা যায় না। অনেক সময় মধুর সমাপ্তিও আরেক গল্পের প্যাঁচে পরে বেদনার হয়।
জীবনে অনেক ঝড় আসে। প্রলয়ঙ্কারি সুনামির মত সব ভাসিয়ে নিয়ে যায়। কিন্তু প্রকৃতির নিয়মেই আবার সব ধীরে ধীরে ঠিক হয়। তবুও ঝড় তার কিছু চিহ্ন রেখে যায় যা সারা জীবন ওই ঝড়ের কথা ভুলতে দেয় না। ঝড়ের মেঘলা আকাশ, ঝরো হাওয়া একজনের থাকে আর ঝড়ের শেষের শ্বেত শুভ্র বৃষ্টিটা আরেকজনের।
জীবনের একটা বড় সময় বাবা মার পালকের নিচে বড় হয়ই আদরের সন্তান। কিন্তু হঠাৎ পাওয়া মরীচিকার আলোর কাছে এই চিরন্তন ভালবাসা পরাজিত হয়। এই মরীচিকার পিছনে ঘুরার সময়টাকে জীবনের সবচেয়ে মূল্যবান মনে হয়। একদিন এই ভ্রম ভাঙে কিন্তু ওই সময়টাই মানুষ কে হাসায়, কাঁদায়, জীবনের গল্প নতুন করে শুরু করায়। পাওয়া- না পাওার হিসাব করতে করতেই জীবনের সময় কাটে। অজানা বৃত্তে চলতে থাকে মানুষের জীবন। কি পেল তার হিসাব কখনই করা হয় না, সব হিসাব হয় না পাওার বেদনার।
(কয়েকদিন ধরে অন্নরকম এক সময়ের মাঝে দিয়ে যাচ্ছি। কি লিখলাম নিজেও জানি না। আশা করি সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

