জানা ম্যাডাম শুনছেন? আজকের ইসলামী দলগুলোর হিংস্রতার জন্য আপনারাই দায়ী।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সত্য বলার অপরাধে ব্লক খাইতে পারি। জানা ম্যাডাম শুনছেন? আজকের ইসলামী দলগুলোর জন্য আপনারা মানে কিছু ব্লগ মালিক দায়ী। দিনের পর দিন আপনি/ আপনারা কিছু ইসলাম অবমাননাকারী ব্লগারকে পুষেছেন। তারা দাপটের সাথে ইসলামকে অপমান করে গেছে আপনি/ আপনাদের সুশীতল ছায়া তলে থেকে। আমরা সাধারণ ব্লগারের এর প্রতিবাদ করেছি আর শাস্তি হিসেবে পেয়েছি ব্লক/জেনারেল/ ওয়াচ এবং আপনার পোষা সেই নাস্তিকদের কাছ থেকে ছাগু ট্যাগ। অথচ সারাজীবন আমরা অনেকেই ছাগু বিরোধী ছিলাম, এখনও আছি।
আপনারা থাবা-বাবার মতো লোকদের পৃষ্ঠপোষকতা করেছেন। অথচ তার মৃত্যুর পর ওর বিতর্কিত লেখাগুলো কত তাড়াতাড়ি ডিলিট করা যায় তার জন্য উঠে পড়ে লেগেছেন। কেন? তাকে তুলসী পাতা সাজানোর জন্য?
আপনাদের পোষ্টা কিছু ইসলাম অবমাননাকারী ব্লগারের কারণে গণজাগরণ মঞ্চ আর বিতর্কিত/প্রশ্নবিদ্ধ। এর দায় ভার আপনারা নেবেন?
এবার সময় এসেছে সাধারণ ব্লগারদের কাছে, গণজাগরণ মঞ্চ এর কাছে নাকখত দিয়ে মাপ ছাওয়ার। কারণ আপনাদের হঠকারিতার জন্যই আমরা আজ চরম মূল্য দিচ্ছি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুন