somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জানা ম্যাডাম, ঘোমটা তো খুলে পড়ে গেল, আর কত ভড়ং ধরবেন? এবার দয়া করে থামুন।

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মত প্রকাশের স্বাধীনতা সত্যিই থাকলে এই পোষ্ট ডিলিট বা এই ব্লগ ব্লক হবে না আশা করি।
জানা ম্যাডাম, আপনার স্টিকি পোষ্টের কমেন্টগুলো কি পড়েছেন? কি মনে হচ্ছে? আপনি আপনার যে তিনজন ‘প্রিয়’ ব্লগারের গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছেন সে পোষ্টে আপনার অন্য ব্লগারদের মতামত কি? যে ব্লগারদের হয়ে কিবোর্ড ধরেছেন তারা কি বলতে চাইছে কিছু বুঝতে পারছেন? সেই ‘তিনজন’ যেমন ব্লগার আপনার পোষ্টে যারা কমেন্ট করছে তারাও আপনার ব্লগ সাইটের ব্লগার। জনমত কোন দিকে যাচ্ছে? অন্ধ হলে প্রলয় বন্ধ হয় না। আপনি যে এখনো বিতর্কিতদের পক্ষে তা স্টিকি পোষ্ট দিয়ে জানান দিলেন আরেকবার।

আচ্ছা জানা ম্যাডাম, আপনি তো সম্প্রতি সামুর ট্রান্সপারেন্সি রিপোর্ট প্রকাশ করেছেন। দয়া করে আমাকে আরেকটি তথ্য দেবেন কি? আজ যারা গ্রেফতার হয়েছে এবং যারা গ্রেফতার হওয়া উচিত সেই আসিফ মহিউদ্দিন, আরিফুর রহমান গংদের লেখার বিরুদ্ধে সামুতে কতগুলো রিপোর্ট জমা পড়েছিল? সেই রিপোর্টের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নিয়েছিলেন? আশা করি জবাব দেবেন।

ব্লগ জগতে আছি ৫ বছরেরও বেশী সময় ধরে। আস্তিক নাস্তিক ক্যাচাল দেখে আসছি সেই শুরু থেকে কিন্তু কখনো তাতে গা ভাসাই নি। হঠাৎ একদিন একটি ইসলাম অবমাননাকারী ব্লগ দেখে মাথা ঠিক রাখতে পারিনি। কাউন্টার পোষ্ট দিলাম যার বিষয়বস্তু ছিল নাস্তিকরা ঘরের কোনায় বসে ঘেউ ঘেউ করে কেন। ঘরের চিপায় ল্যাপটপ নিয়ে বসে ঘেউ ঘেউ না করে প্রকাশ্য আসলেই হয়। আমি তাদেরকে প্রকাশে আমার সাথে বিতর্কে আমন্ত্রণ জানালাম। কিন্তু কেউ সাড়া দিল না বরং যতরকম গালিগালাজ সম্ভব সব করেছে। আমিও ভদ্রতার মধ্যে থেকে যতটুকু পারলাম বললাম। বিনিময়ে দেড় বছর ধরে লেখা ১০৫টি লেখাসহ আমার ব্লগটি ব্লগ করে দেয়া হলো। কিন্তু ধর্মদ্বেষী গুলো আপনার আস্কারা পেড়ে দিনের পর দিন ব্লগে রাজত্ব করতে লাগল। এরপর কত নদীর জল কত সাগরে গেল হিসাব নাই। প্রতিনিয়ত ব্লগে ধর্ম বিদ্বেষী গুলো নগ্ন নৃত্য করেছে আর আপনি তাদের পারফরমেন্স দেখে হেসে কুটি কুটি হয়েছেন। তাদের নগ্ন নৃত্য দেখতে প্রতিনিয়ত ব্লগার বেড়েছে কারণ বিতর্ক যেখানে যত বেশি মানুষও সেখানে তত বেশি। ব্লগার সংখ্যা যত বাড়বে ততই দামি বিজ্ঞাপন পাওয়ার সম্ভাবনা বেশী।

আচ্ছা জানা ম্যাডাম, থাবা-বাবা যখন মারা গেল এরপরপরই কেন তার বিতর্কিত লেখাগুলো মুছে দেয়া শুরু করেছিলেন? থলের বিড়াল বের হয়ে যাচ্ছিল বলে? শত শত রিপোর্ট পাওয়ার পরও কেন আগে লেখা গুলো মুছলেন না? ডাল মে কুছ কালা হ্যায়, তাই না ম্যাডাম?

জানা ম্যাডাম, আপনার ব্লগে খুব সুন্দর একটা নীতিমালা আছে। খুব সুন্দর সুন্দর নীতিকথা আছে। এর মধ্যে একটি ধারা হলো-

৩ঞ. বাংলাদেশ অথবা যে কোন স্বীকৃত জাতি বা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইতিহাস, ধর্ম বিষয়ক সত্যকে অস্বীকার করে, বিরুদ্ধাচারণ করে, অসম্মান করে অথবা সত্যের অপলাপ বা অর্থহীন পোস্ট মুছে ফেলা হতে পারে এবং ব্লগারের ব্লগিং সুবিধা সাময়িক অথবা স্থায়ীভাবে স্থগিত কিংবা বাতিল করা হতে পারে ।

আপনি এই ধারাটি যদি যথাযথ ভাবে প্রয়োগ করতেন তবে কি হতো জানেন? কোন থাবা-বাবার জন্ম হতো না, আসিফ মহিউদ্দিন গংদের জন্ম হতো না। আজ তিনজন ব্লগার গ্রেফতার হতো না। থাবা-বাবা মারা যেত না। শাহবাগ আন্দোলন ‘বনসাই’ হয়ে যেত না। হেফাজতে ইসলামের আস্ফালন দেখতে হত না। মাহমুদুর রহমানের কেরামতির কোন সুযোগ থাকত না। মানুষ ৫০ টাকা খরচ করে আমার দেশ পত্রিকা পড়ত না। আরো কত কি যে হত না তার লিষ্ট করে শেষ করা যাবে না।

আপনি যাদের দুধ কলা দিয়ে পুষেছেন আজ তারাই আপনার ধ্বংসের করান হতে পারে (যদি সামু বন্ধ করে দেয়া হয় তবে)। আপনি যাদের দুধ কলা দিয়ে পুষেছেন তাদের কারণে আজ যুদ্ধাপরাধীর বিচার নিয়ে দেশ যেভাবে একাট্টা হয়েছিল তা ভেস্তে যেতে বসেছে। সব আপনার কারণে।

এরপরও আপনি বিতর্কিত ব্লগারদের পক্ষে দাঁড়াচ্ছেন, আরো বলছেন তাদের কেন গ্রেফতারের আগে নোটিশ করা হলো না? কি হাস্যকর কথা। আরে জানা ম্যাডাম, বিএনপি আফিস থেকে যেদিন তাদের সাংসদসহ প্রায় ১৫০ জন নেতাকর্মীকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল তখন তাদের কে নোটিশ দিয়েছিল? হাসিনা-খালেদাকে গ্রেফতারের আগে তাদের কে নোটিশ দিয়েছিল? আর নরকের কিটগুলো কে গ্রেফতারের আগে আপনি নোটিশ চাইছেন? ছিঃ.....

সোনার বাংলা ব্লগ বন্ধ হয়েছে, আমার ব্লগ বন্ধ হয়েছে কখন সামু বন্ধ হয় বলা যায় না। এই ব্লগের সাথে অনেকটা সময় কেটেছে শত শত ঘন্টা এই ব্লগের পিছনে ব্যয় করেছি। হাজারের উপরে ব্লগ লিখেছি চাই না এই ব্লগ বন্ধ হোক। যে ভাবে হোক রক্ষা করা উচিত এই ব্লগ। বিতর্কিত মডারেটরদের সরিয়ে প্রয়োজনে অন্য কাউকে বসানো হোক মডারেটরের চেয়ারে। তবুও থাকুক মতপ্রকাশের স্থান টুকু।


বি:দ্র:১ যদিও জানা ম্যাডামকে উদ্দেশ্য করে লিখেছি মূলত প্রত্যেকটি ব্লগ মালিকের জন্যই আমার এই লেখা প্রযোজ্য।

বি:দ্র:২ সত্যি বলতে, নিয়মিত আইডি থেকে এই লেখা লিখিনি। কারণ সামু মতপ্রকাশের স্বাধীনতা বলতে বুঝায় ‘অন্যকে যা খুশী বলো, এমন কি আল্লাহ, নবী, রাসুলকেও। কিন্তু আমাকে কিছু বলতে পারবা না। তাহলে ব্লক।’ সুতরাং মূল আইডি একবার হারিয়েছি আবার হারাতে চাই না। (সত্যি বলে দিলাম)
১৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×