এস এস সি পরীক্ষার পর তেমন কোনো কাজ ছিল না । পাশের ফ্ল্যাটের আন্টি বললেন - আমার ছেলে দুইটাকে একটু ইংরেজি পড়াও। তুমি তো এখন ফ্রি। শুনে আমি ভয় পেয়ে গেলাম। কারণ তার যমজ ছেলে দুটো ভীষণ রকমের ভদ্র। ওরা মুখে কথা বলে না, কথা বলে হাতে। এক ভাই আরেক ভাইকে প্রশ্ন করে ঘুষি মেরে, আরেকজন প্রশ্নের জবাব দেয় ঘুষি মেরে। সুতরাং এদের শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়া- কিছুটা ভয়ের ব্যাপারই বৈকি। যাই হোক মনে মনে দোয়া ইউনুস প'ড়ে প্রতি সন্ধ্যায় ওদের পড়াতে যেতাম। আমাকে দেখেই ওরা বলত - এহ তুমি আসছ। আমরা একটু wrestling wrestling খেলব। একটু খেলেই পড়তে বসব, প্রমিজ। আমার সম্মতি পেয়ে ওরা মারামারি শুরু করত। একপর্যায়ে আমিও জয়েন করতাম। এভাবে দেড় ঘন্টা কেটে যেত। একদিন আন্টির কাছে হাতেনাতে ধরা। আন্টি এসে দেখেন একজন আমার পেটের উপর শুয়ে আমার মুখে একের পর এক ঘুষি দিয়ে যাচ্ছে আর আমি জীবনরক্ষার নিমিত্তে তার পিঠে কষে থাপ্পড় দিচ্ছি। আন্টি কিছুই বললেন না। পরদিন আমাকে ডেকে বললেন - তুমি ওদের ইংলিশটাই পড়াও। শারীরিক শিক্ষার জন্য ওদের আব্বু তো আছেই। শুনে আমি তো যারপরনাই লজ্জিত । এরপর থেকে আর ও পথ মাড়াই নি। যাই হোক শুনলাম, ওরা এখন অনেক বড় হয়েছে । শুনেছি ওরা নাকি এখন স্বপ্ন দেখে , গল্প লেখে, গান গায় প্রাণ ভরে ....
আলোচিত ব্লগ
কোথাও কেউ নেই!
ঢাকা সিটিতে সিসিটিভি কি শুধু জরিমানা আদায়ের জন্য?
রাজধানীতে তিন বাসে আগুন

রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্দেশ্য শুধু ট্রাফিক আইন ভঙ্গের ছবি ধারণ করে জরিমানা আদায়... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন
জীবনের স্টেশনে
রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন
পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন
ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।