ছোটোবেলা থেকেই দেখে এসেছি নবজাত শিশু যদি ছেলে হয় তাহলে তার পোশাকের ব্যাপারে সবাই কেমন যেন নির্লিপ্ত আচরণ করে। অর্থাৎ ছেলে শিশুর গায়ে কাপড় থাক বা না থাক— কোনো ব্যাপার না। ক্ষেত্রবিশেষে বরং প্রায়ই চোখে পড়ে — ছেলে সন্তানের বাবা অত্যন্ত আহ্লাদিত হয়ে শিশুর উলঙ্গ ছবি তুলে বিশেষ করে সেই বিশেষাঙ্গটির দিকেই ফোকাস করে সবাইকে দেখান— দেখো, আমার ছেলে হয়েছে। কিন্তু মেয়েদের বেলায় এমনটি ঘটে না। কারণ মেয়ে— খুব সেনসিটিভ ব্যাপার। গ্রামের রাস্তায় হেঁটে বেড়ালে অনেক উলঙ্গ ছেলে শিশু চোখে পড়লেও মেয়ে শিশু চোখে পড়বে না। এভাবে শৈশব থেকেই মেয়েরা লজ্জাশীল হতে শেখে। নিজেকে ঢেকে রাখতে শেখে। অন্যদিকে ছেলেরা বরং খানিকটা বহির্মুখী এবং অ্যারোগ্যান্ট হয় যেহেতু লজ্জা নামক বস্তুটির সাথে তারা শৈশব থেকেই অপরিচিত। যেহেতু নিজেরা নিলাজ— তাই অন্যের লজ্জার তোয়াক্কা তারা করে না। ফলে এর ওর কাপড় ধরে টান দেয়। ছোটবেলা থেকেই সে শিখছে— লজ্জা নারীর ভূষণ। লজ্জা ব্যাপারটা মেয়েলি। ছেলেদের লজ্জা থাকাটা বড় লজ্জার বিষয়। যেহেতু নিজের ভূষণ নাই তাই বিপরীত লিঙ্গের ভূষণ কেড়ে নেয়ার প্রতি একধরণের স্বভাবজাত তাড়না তাদের প্রতিনিয়ত তাড়িয়ে বেড়ায়। পুরুষের এই মনোবিকারের পেছনে আমাদের সমাজ-ব্যবস্থা দায়ী। সময় এসে গেছে এই কথা মন্ত্রের মতো শিশুদের কানে পৌঁছে দেয়ার— লজ্জা নারী পুরুষ উভয়েরই ভূষণ, রেসপেক্ট উইমেন...
আলোচিত ব্লগ
কোথাও কেউ নেই!
ঢাকা সিটিতে সিসিটিভি কি শুধু জরিমানা আদায়ের জন্য?
রাজধানীতে তিন বাসে আগুন

রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্দেশ্য শুধু ট্রাফিক আইন ভঙ্গের ছবি ধারণ করে জরিমানা আদায়... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন
জীবনের স্টেশনে
রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন
পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন
ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।