somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মহাশ্চর্য!!! সরকারের কর্তা ব্যক্তিদের পৃষ্ঠপোষকতায় যৌনকর্মীরা সমাজকে পরিচ্ছন্ন ও পবিত্র করার দাবি জানাচ্ছে!!

২৬ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পবিত্র কুরআন শরীফ উনার মাঝে ইরশাদ মুবারক হয়েছে, “তোমরা ব্যভিচারের কাছেও যেও না। নিঃসন্দেহে তা অশ্লীল, নোংরা এবং গর্হিত কর্ম।” (পবিত্র সূরা বনী ইসরাঈল শরীফ: পবিত্র আয়াত শরীফ- ৩২)
আর ৯৭ ভাগ মুসলিম অধ্যুষিত বাংলাদেশের সংবিধানের ১৮ (১) ও (২) অনুচ্ছেদে স্পষ্টত উল্লেখ আছে, রাষ্ট্র মদ, জুয়া এবং গণিকাবৃত্তি বিলোপের কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।
অথচ গত ২২ মার্চ ২০১৪ ঈসায়ী তারিখ শনিবার দুপুরে আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারক এবিএম খায়রুল হকের সভাপতিত্বে রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে বৈষম্য বিলোপ আইনের খসড়া পর্যালোচনা শীর্ষক জাতীয় কর্মশালায় আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের সামনেই যৌনকর্মীদের পক্ষে যৌনকর্মী ফোরামের সভানেত্রী হিন্দু জয় শিখা বলেছে, “পুরুষ যখন যৌন উত্তেজনায় দিশেহারা হয়ে পড়ে, জ্ঞান হারিয়ে ফেলে, তখন তারা যৌনকর্মীদের কাছে গিয়ে পবিত্র হয়ে আসে”। নাউযুবিল্লাহ!
হিন্দু জয় শিখা দাবি জানিয়ে আরো বলে, “যৌন পেশাকে সম্মান ও বৈধতা দিয়ে আইন প্রণয়ন করতে হবে। কারণ যৌনকর্মীরা সমাজকে পরিচ্ছন্ন ও পবিত্র করে। সমাজের ভারসাম্য রক্ষা করে।” যৌনকর্মীরা আছে বলেই সমাজ আজও পবিত্র আছে! নাউযুবিল্লাহ! [ সূত্র- নিউজ ইভেন্ট ২৪ ডটকম ও নয়া দিগন্ত অনলাইন, ২২.৩.২০১৪]
এমন অসামাজিক ও অনৈতিক বিষয়ে বক্তব্য শুনার পরেও কোনো প্রতিবাদ না জানিয়ে চুপ থেকে মৌন সম্মতি জানায়, উপস্থিত যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১এর সাবেক চেয়ারম্যান বিচারক এটিএম ফজলে কবীর, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান খান, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, আইন কমিশনের সদস্য এম শাহ আলম, আইন কমিশনের সচিব আশরাফুল ইসলামসহ আরো অনেকেই!
দেশের জনগণের কতটুকু চারিত্রিক অধঃপতন চাইলে, দেশের নেতৃস্থানীয়দের উপস্থিতিতে হিন্দু যৌনকর্মী জয় শিখা এমন হীন বক্তব্য উপস্থাপন করতে পারে এবং তা সরকারের কর্তাব্যক্তিরা কোনো প্রতিবাদ না জানিয়ে মৌন সমর্থন দিতে পারে? কারণ যে সব দেশে যৌন পেশা বৈধ, সেসব দেশেও সরকারের কর্তাব্যক্তিদের উপস্থিতিতে কোনো সম্মেলনে এমন জঘন্য বক্তব্য দিতে পারে কিনা সন্দেহ আছে।
আসলে খারাপ কাজ করতে করতে মানুষ যখন খারাপের শেষ প্রান্তে পৌঁছে যায়, তখন আর তার ভালো-মন্দের পার্থক্য করার মতো শক্তি থাকে না। আর সমাজ বা রাষ্ট্রে যখন নৈতিকতা বিরোধী অপরাধ সংঘটিত হওয়ার পরেও অপরাধীকে যথাযথ শাস্তি প্রদান করা না হয়, তখন অপরাধী বুঝে নেয় যে, তার অপরাধের প্রতি সমাজ ও রাষ্ট্রের মৌন সমর্থন রয়েছে। যার ফলে ধীরে ধীরে তাদের অপকর্মের পরিধি বিস্তৃতি লাভ করতে থাকে। তাই মুসলমান হিসেবে সব সচেতন নাগরিকের দায়িত্ব এই সব অপকর্মের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে যথাযথ শাস্তি প্রদানে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলা।
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×