খ্যাতির বিড়ম্বনা
২৬ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কোন এক নায়কের কথা শুনেছিলাম, বেশ বিখ্যাত ।দুনিয়া জোড়া ছিল তার ভক্তবৃন্দ।কিন্তু তার সহ ধর্মিণী ছিল বেশ সাধারণ গোছের এক নারী।ঘর কন্যাতেই ব্যস্ত থাকতো। কিন্তু যখন স্বামীর সঙ্গে কোথাও যেত তখন নায়কের স্ত্রী হিসেবে কিছুটা সম্মান পেলেও , একাকী কোথাও গেলে কেও তাকিয়েও দেখতো না । ফলে তারও ইচ্ছা হল নায়কের মত বিশ্বখ্যাত হবার।কিন্তু সমস্যা হল তার কোন যোগ্যতা নেই।কি দিয়ে বিশ্ব স্মরণীয় হবে।একদিন এক কাজ করে ফেললো।
জামা কাপড় সব খুলে শহরের রাস্তায় দিল দৌড়। আর যায় কোথায় । পরের দিন পত্রিকার নিউজ হেড লাইন।এক দৌড়ে গড়ল বিশ্ব রেকর্ড।কিন্তু খ্যাতিরও বিড়ম্বনা আছে। স্বামী সহ্য করতে না পেরে দিল ডিভোর্স।
এ দেশের অনেক সম্ভাবনা আছে যা দিয়ে বিশ্বে অনেক বিষয়ে রেকর্ড করা সম্ভব।সেই রেকর্ড করতে গেলে কোন পয়সা খরচ হবে না বরং অর্থ উপার্জনের পথ উম্মোচিত হবে।আমরা রেকর্ড গড়তে পারি অধিক ফলনের, অধিক রপ্তানীর । দূর করতে পারি দেশের ক্ষুধা আর অভাব। সেই পথে না হেটে লাখো কন্ঠে সঙ্গীত গেয়ে রেকর্ড গড়ার মাঝে কি আছে? তবে কি আমাদের বর্তমান শাসক শ্রেণী সেই নায়েকের স্ত্রীর মত অকর্মার ঢেঁকী।তবে তো জনগণ অবশ্যই এই শাসকদের একদিন প্রত্যাখ্যান করবে।
কে জানে, একদিন হয়তো জনগণের তাড়া খেয়ে Just Born Baby র পোশাক পরে দেশ ছেড়ে পালাবে।
এখান থেকে সংগৃহিত
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি
কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।
২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর...
...বাকিটুকু পড়ুন
২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে...
...বাকিটুকু পড়ুন