somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি বখাটে- একটি পরীক্ষামূলক ছবিব্লগ অথবা কবিতা অথবা ছবিতা

০৯ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অই দ্যাখ দ্যাখ! কেডা যায় -সুন্দরি কমলা!
আইজকা ওরে একলা পাইছি ,নাই কোন ঝামেলা।


- "ও সুন্দরী! তোমার জন্য আনছি আমি ফুল;
তোমারে আমি ভালা পাই,বুইঝনাতো ভুল।"


মাইয়া দেখি ভাব দেখায়-কয়না কোন কথা।
দেমাগ দেইখা পিত্তি জ্বলে,আউলা ঝাউলা মাথা।


সামনে খাড়াই, রাস্তা বন্ধ, ছিনাইয়া নেই বই।
- "আমার কথা না শুইনা যাইবা তুমি কই?"


কান্দা কান্দা কমলা মিনতি করে," ভাই,
আমার বইডি দিয়া দেন-ইস্কুলে যাই।"


এমুন কইরা কত মাইয়ারে রোজ ডিস্টাপ করি;
লেখা পড়া বাদ দিসি-খাই-দাই, ঘুরি।


ইস্কুলের সামনে মাইয়াগো লগে করি আমি টিটকারী;
শীষ দেই, ধাক্কা দেই,ওড়না ধইরা টান মারি।


আমার একটা হুন্ডা আছে,দোস্ত আছে জনা চার;
সামনে দিয়া মাইয়া গেলেতার থাকেনা নিস্তার।


কেউ কোন বাধা দেয় না -সবাই ভয় পায়;
দিনে দিনে আমাগো আরো সাহস বাইড়া যায়।


নিজ এলাকায় থাকি না,পাশের গাঁয়ে যাই;
মাইয়াগো ইস্কুলের সামনে খাড়াইয়া বিড়ি সিগারেট খাই।


একদিন বাড়ি ফিরা দেখি বাড়ি ভরতি লোক।
কান্দা কাটির আওয়াজ শুইনা আমি গিলি ঢোক।


মা আমারে দেইখা আরো কান্দে জোরে জোরে
, " কুলসুম গলায় ফাঁস লইছে, মইরা গেছে, ওরে!!"


মনে হইল কেডা যানি মাথায় দিল বারি;
বইন আমার মইরা গেছে-গলায় দিয়া শাড়ি!


মরার আগে লেইখা গেছে মরনেরো কারন;
কিছু বখাটে করছে ওর সাথে বাজে আচরন।

ওর হাত ধইরা কয়টা পোলায় করছে টানাটানি;
একজনে আবার ওর বইতে ঢাইলা দিছে পানি।


ছোড মানুষ- ভয় পাইছে ,হইছে অপমান।

সইহ্য করতে না পাইরা দিল নিজের প্রাণ।


আল্লাহর মাইর - বোঝা দায়
আমার পাপে আমার বইনের জীবন চইলা যায়।।


ঈভ টিজিং কে 'না' বলুন
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১২ দুপুর ২:০৮
২৭২টি মন্তব্য ২৭২টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×