কবিতারা আর আসেনা আমার ঘরে
আমাকে দেখিয়ে দুরের আকাশে ওড়ে।
কবিতারা আর বসেনা আমার ছাতে
রেলিং এর পরে ওড়াউড়ি দিন কাটে।
কবিতায় আর ঝরেনা বৃষ্টি কণা
কবিতারা আজ একা বসে দিন গোনা।
কবিতার বই একা বসে পাখি গোনে
কন্ঠে হারায়, থাকে শুধু মনে মনে।
তোমাকে এখন কবিতাতে তাই খুঁজি
বুঝিনা কবিতা, ভালবাসাটাই বুঝি।
কবিতার সব আঁকা বাঁকা পথ চিনে
লিখবো কবিতা নতুন আরেক দিনে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

