হ্যাঁ, সেরকমই তো কথা ছিলো, না কী?
আমি বলেছিলাম, ধানমন্ডি সাতাশ
না, ছবির হাঁট, তুমি বলেছিলে
কেন আরণ্যক নই, দুজনেই বলেছিলাম।
তারপর আমাদের আরণ্যকে দ্যাখা হবারই তো কথা ছিলো
ট্রান্সপোর্ট এ খালার ময়লা কাপে তৃপ্তির চা চুমুক
তোমার ধানমন্ডির চা-বারে ও যে সুখ আমরা খুঁজে পায়নি
তারপর মেহের ভাইয়ের সাথে একটু দ্যাখা করার কথা ছিলো
কত কত দেখি না। আচ্ছা বল তো কতদিন হতে পারে, মেহের ভাই
নিশ্চয় মুক্তমঞ্চে একটা অনুষ্ঠান থাকবে, চলো
তার আগে সন্ধ্যাটা আমাদের সবুজের সমুদ্রে পার করি
আলী ভাইকে পরে ফোন দিই, সে জাম্বুরা তলায় আসবে
কী বললে, এখন তোমার ময়লা কাপে চুমুক দিতে ঘেন্না হয়!
কী? অই কাপে রিক্সালারা চুমুক দেয়?
বাহ ভালো তো। আমার আবার কেএফসিতে এলার্জি। পিজ্জাহাটে ঢুকলেই বমি চলে আসে
আমি আবার একটু অল্ডিষ্ট। তুমি তো প্রায়ই বলতে।
ভুলে গিয়েছিলাম।
তবুও বলি। শোন, আমাকে ভালো তোমার বাসতে হবে না
শুধু মনে রেখো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


