somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শের শায়রী
অমরত্বের লোভ কখনো আমাকে পায়না। মানব জীবনের নশ্বরতা নিয়েই আমার সুখ। লিখি নিজের জানার আনন্দে, তাতে কেউ যদি পড়ে সেটা অনেক বড় পাওয়া। কৃতজ্ঞতা জানানো ছাড়া আর কিছুই নেই।

ইসলামের দৃষ্টিতে কেয়ামতের আলামত দ্বিতীয় পর্ব (দাজ্জাল ও দাব্বাতুল আরদ)

০৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইসলামের দৃষ্টিতে কেয়ামতের আলামত প্রথম পর্ব (ইমাম মাহদী আঃ)

হঠাৎ করে এক সময় দুনিয়ায় দাজ্জালের কথা ব্যাপক ভাবে প্রচারিত হবে। সে হবে বিধর্মী কাফের। সে অনেক আশ্চর্য শক্তি ও ক্ষমতার অধিকারী হবে। ইহুদী সম্প্রদায় ও আল্লাহ বিরোধী সম্প্রদায় তার সাথে যোগ দেবে। দাজ্জালের এক চোখ কানা থাকবে। তার কপালে কাফির কথাটি খোদিত থাকবে। তার সাথে একটি কৃত্রিম বেহেশত ও কৃত্রিম দোযখ থাকবে। সে নিজেকে আল্লাহ বলে দাবী করবে আর ক্ষমতা বলে মানূষ্ কে মেরে ফেলে জীবিত করতে পারবে। আর এসব কাজ প্রত্যক্ষ করে বহুলোক তার অনুগত হবে।

কিন্তু ঈমানদার বান্দারা তার বিরোধিতা করবে আর তাতে সংঘর্ষ অনিবার্য হয়ে ওঠে। ইমাম মেহেদী তাকে শায়েস্তা করার জন্য যাত্রা করলে সেও বহু সৈন্য সামন্ত নিয়ে যুদ্ধ যাত্রা করে। দাজ্জালের আত্মপ্রকাশ কিয়ামতের আন্যতম আলামত। আরবী ভাষায় দাজ্জাল মানে হল প্রতারনা করা। দাজ্জাল সত্য মিথ্যা হক এবং বাতিলের মধ্যে চরম প্রতারনা করবে বলেই তাকে দাজ্জাল নামে অভিহিত করা হয়েছে।

দাজ্জাল প্রথমে নিজেকে নবী পরে আল্লাহ বলে দাবী করবে। পরে পৃথিবীর অধিকাংশ জায়গা ঘুরে ঘুরে মানূষ কে তার দাবীর প্রতি স্মর্থন জানতে বাধ্য করবে। হাদীসে উল্লেখ্য আছে দাজ্জাল যখন পথে বের হবে তখন তার সাথে আগুন আর পানি থাকবে। লোকেরা বাহ্যত যে বস্তুকে আগুন দেখবে সেটি আসলে হবে শীতল পানি আর যাকে সে পানি হিসাবে দেখবে সেটি আসলে আগুন (বুখারী)।

কোন মুসলিম তাকে রব বলে অস্বীকার করলে দাজ্জাল তাকে আগুনে নিক্ষেপ করবে আসলে সে চলে যাবে মহা শান্তির স্থলে মানে জান্নাতে আর কেউ তাকে রব হিসাবে অস্বীকার করলে তাকে সে বেহেশতে নিক্ষেপ করবে যা আসলে তাকে অনন্ত দোযখের স্বাদ পাইয়ে দেবে। দাজ্জাল কোন ব্যক্তির মৃত্যুর পর একবার ই জীবন দান করতে পারবে

সে মক্কা মদীনা ব্যাতিত পৃথিবীর সমস্ত দেশ ভ্রমন করবে। সে মদীনায় প্রবেশের জন্য চেষ্টা করবে কিন্তু ওই সময় আল্লাহর আদেশে মদীনার সাতটি দরজাই ফেরেশতাদের পাহারায় থাকবে। তাই মদীনায়না ঢুকতে পেরে বিফল মনোরথে ফেরত যাবে। তার দৌরাত্বকাল হবে চল্লিশ দিন। এরপর হযরত ঈসা (অঃ) কর্তৃক নিহত হবে (মুসলিম)

দাব্বাতুল আরদ

“যখন ঘোষিত শাস্তি তাদের নিকট আসবে তখন আমি মাটি গর্ভ থেকে এক জন্তু নির্গত করব। এ জন্তু মানূষের সাথে কথা বলবে এই জন্য যে তারা আমার নিদর্শনে ছিল অবিশ্বাসী” (২৭ঃ২৮ নং আয়াত)

কিয়ামত সংগঠিত হবার আগে বায়তুল্লাহ শরীফের পূর্বদিকে অবস্থিত সাফা পর্বত ভূমিকম্পে ভেঙ্গে যাবে এবং সেখান থেকে এক অদ্ভূত জন্তু বের হয়ে আসবে। এই অদ্ভূত প্রানীটির মুখমন্ডল ছিল মানূষের মত, পা উটের মত, ঘাড় ঘোড়ার মত, লেজ চিলের মত, নিতম্ব হরিনের নিতম্বের মত, শিং বহু শাখা বিশিষ্ট হরিনের শিংয়ের মত আর হাত বানরের হাতের মত। উক্ত জটি ভীষন বাক পটু হবে আর খুব উচ্চমানের কথা বলবে।

সে এত দ্রুত গতিতে শহরে বিচরন করবে যে কেউ তার নাগাল পাবেনা আবার কেউ তার নাগালের বাইরেও থাকবে না। তার নিকট হযরত মুসা (আঃ) এর লাঠী থাকবে সেই লাঠী দ্ধারা মুমিন্দের স্পর্শ করবে এতে তাদের মূখমন্ডল উজ্জ্বল হয়ে ঊঠবে আর সকলে তাদের মুমিন হিসাবে চিনতে পারবে। আর সুলায়মান (আঃ) এর আংটি দ্বারা কাফিরদের নাকের ওপর ‘কাফির’ শব্দ সীল মেরে দেবে, ফলে সকলেই তাদের কাফির হিসাবে চিনতে পারবে ( আলামতে কিয়ামত)

চলবে
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৮
৩৩টি মন্তব্য ৩২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×