somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিভ্রান্তি ও সত্য - কিছু জাল হাদিস

২৬ শে মার্চ, ২০১৪ রাত ৯:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেখা যায় যে বিভিন্ন বই পুস্তকে ‘আল হাদিস’ নামে যা কিছু আছে , তার একটা বড় অংশই আসলে ‘জাল হাদিস’ ।

একটি জাল হাদিস মেনে চলা মানে মিথ্যা প্রচার করা বা মিথ্যা অনুসরণ করে নিজেকে সত্য থেকে দূরে সরিয়ে ফেলা। এর পরিণাম ভালো না হয়ে খারাপ হবার সম্ভাবনাই বেশী। সুতরাং যে কোন হাদিস জানার আগে তার সূত্র এবং এটি সহিহ বা বিশুদ্ধ কিনা তা জেনে নেয়া খুব জরুরী। ।

প্রতিটি বিশুদ্ধ হাদিসের শুরুতে যেমন ‘রাসুলুল্লাহ সাঃ বলেছেন’ কথাটি উল্লেখ করা থাকে, তেমনি জাল হাদিসগুলোর শুরুতেও এরকম থাকে। তবে এগুলো প্রকৃতপক্ষে রাসুলুল্লাহ সাঃ এর কথা না হওয়ায় জাল হাদিসের সংকলিত গ্রন্থগুলোতে সাধারণত ‘ক্বালা রাসুলাল্লাহি সাল্লাল্লাহু আ’লাইহি ওয়াসাল্লাম’ বা ‘রাসুলুল্লাহ সাঃ বলেছেন’ উল্লেখ করা হয় না এবং এখানেও তা উল্লেখ করা হলো না। কেবল উদ্ধৃত অংশটিরই উল্লেখ করা হলো।

# জ্ঞান অর্জনের জন্য সুদূর চীনে যেতে হলেও যাও।
# জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়ে বেশি পবিত্র।
# দেশপ্রেম ঈমানের অঙ্গ।
# নিজের কুপ্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ সর্বোত্তম জিহাদ।
# সবুজ গাছপালা, শস্যর দিকে তাকিয়ে থাকলে দৃষ্টি শক্তি বৃদ্ধি পায়।
# আযানের মধ্যে আঙ্গুল চুম্বন করে চোখে মোছা।
# সুরা ইয়াসিন কু’রআনের হৃদয়। একবার সুরা ইয়াসিন পড়লে দশবার কু’রআন খতম দেওয়ার সমান সওয়াব পাওয়া যায়।
# মৃতের জন্য সুরা ইয়াসিন পড়।
# আমি জ্ঞানের শহর এবং আলি তার দরজা।
# আমি তোমাদেরকে দুটি উপশম বলে দিলাম—মধু এবং কু’রআন।
# মুহাম্মাদকে ﷺ সৃষ্টি না করলে আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করতেন না। মুহাম্মাদ ﷺ—এর নূর থেকে সমস্ত সৃষ্টি জগত সৃষ্টি হয়েছে।
# যে শুক্রবার মুহাম্মাদ ﷺ এর প্রতি ৮০বার দুরুদ পাঠাবে তার ৮০ বছরের গুনাহ মাফ হয়ে যাবে।
# যারা মানুষকে ইসলামের দাওয়াত দেয় এবং মানুষকে ইসলাম গ্রহন করায় তাদের জন্য জান্নাত নিশ্চিত।
# আরবদেরকে ভালোবাসো, কারণ আমি একজন আরব, কু’রআন আরবিতে নাজিল হয়েছে এবং জান্নাতের ভাষা হবে আরবি।
# প্রত্যেক নবীর একজন উত্তরসূরি আছে। আমার উত্তরসূরি আলি।
# বিশ্বাসীর অন্তরে আল্লাহ ﷻ থাকেন।
# যে নিজেকে জেনেছে, সে আল্লাহকেও ﷻ জেনেছে।
# যদি আরবদের অধঃপতন হয়, তাহলে ইসলামেরও অধঃপতন হবে।
# যে কু’রআন শেখানোর জন্য কোন পারিশ্রমিক নেয়, সে কু’রআন শিখিয়ে আর কোন সওয়াব পাবে না।
# বিয়ে কর, আর কখনও তালাক দিয়ো না, কারণ তালাক দিলে আল্লাহর ﷻ আরশ কাঁপে।
# যে বরকতের আশায় তার ছেলের নাম মুহাম্মাদ রাখবে সে এবং তার ছেলে জান্নাত পাবে।
# যে হজ্জের উদ্দেশে মক্কায় গেছে কিন্তু মদিনায় গিয়ে আমার কবর জিয়ারত করেনি সে আমাকে অপমান করেছে।
# আমার (মুহম্মাদ ﷺ) কবর জিয়ারত করে তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়।
# যে স্ত্রী তার স্বামীর অনুমতি না নিয়ে ঘরের বাইরে যায়, সে ফেরত না আসা পর্যন্ত আল্লাহর অসন্তুষ্টিতে থাকবে, বা যতক্ষন না তার স্বামী তার প্রতি সন্তুষ্ট হয়।
# যদি নারী জাতি না থাকতো, তাহলে আল্লাহর ﷻ যথাযথ ইবাদত হতো।
# নারীর উপদেশ মেনে চললে অনুশোচনায় ভুগবে।

আল্লাহ্‌ আমাদের জাল হাদিস অনুসরণ করে কষ্ট করে করা নিজের সৎকাজ ধ্বংস হওয়া থেকে হিফাজত করুন। যটুকু আমরা জানবো বা করবো তা যেন সঠিক হয় সে ভাগ্য আল্লাহ্‌ আমাদের দান করুন। আমিন।

আরো বিস্তারিত জানতে....
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×