বাস্তব মানুষের চাকরী হয়না, গল্পের মানুষের চাকরী হয়ে বসে আছে!
এখন গল্পের মানুষের কাছে আমি এই খবর কিভাবে পৌছাই?
ঘটনা খুলে বলি। "গন্ধ-বাবুর্চী" নামে একটা গল্প লিখেছিলাম কয়দিন আগে (Click This Link) । গল্পের বাবুর্চী আবুল হোসেন যখন ছোট তখন তার অসুস্থ মা তার কাছে বড় মাছের মাথা খেতে চায়। বড় মাছ সে কিনতে পারে না, টাকা নাই। পরে শহরে গিয়ে হোটেল থেকে মাছের মাথা নিয়ে বাড়ী এসে দেখে তার মা মারা গেছে। এর পর সে সিদ্ধান্ত নেয় ভালো খাবার আর কোন দিন সে খাবে না। শুধু তাই না, সে রান্নাবান্না শিখে অসাধারণ রান্না করে কিন্তু সেই খাবারের লবন পর্যন্ত দেখে না। খুব কাছাকাছি থেকে নিজের ব্রত সে পারন করে।
এই গল্প পড়ার পর এক ভদ্রলোক আমার সাথে যোগাযোগ করেন। তিনি সেই বাবুর্চিকে একটা চাকরী দিতে চান বৃদ্ধাশ্রমে। শতশত মা'কে সে রান্না করে খাওয়াবে, এই সুযোগ দিতে চান।
গল্পের মানুষেরা যখন পাঠকের মনে বাস্তবতা পায় তখন ক্ষুদ্র লেখকের মনটা আকাশের মত বড় হয়ে যায়। এই সুখ কেবল একজন লেখকই বুঝতে পারবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


