বিপথে চলে যাওয়া পথশিশুদের নিয়ে একজন কাজ করছে। বললেন তাদেরকে পথে আনার জন্য একটা গান দরকার। গানে তাই জ্ঞানের কথা বলে ফেললাম
-0-
নেশাই যদি করবি তবে জ্ঞানের নেশা কর
ডান্ডি ফান্ডি ছেড়ে ওরে বইয়ের পাতা ধর।
ভাই আমার
নেশাই যদি করবি তবে জ্ঞানের নেশা কর।।
ভালোর পথ আলোয় ভরা সুখের পরে সুখ
অন্ধকার ঐ মন্দ পথে দুঃখের পরে দুঃখ
রে
দুঃখের পরে দুঃখ।
সুখেরে কর আপন আপন, দুঃখরে কর পর।
ভাই আমার
নেশাই যদি করবি তবে জ্ঞানের নেশা কর।।
জ্ঞানের পথে দেশ আছে, দশ আছে, আছেরে সরকার
ও ভাই আমার তোর শুধু ইচ্ছাটাই দরকার
রে
ইচ্ছাটাই দরকার।
দৌড়ে আয়, ছুটে আয় জীবন হবে রে সুন্দর।
ভাই আমার
নেশাই যদি করবি তবে জ্ঞানের নেশা কর।।
23/10/2015, Dhaka.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


