বউ নিজে ভূঁইয়া বংশের। আমি কোন বংশ লিখি না। একবার দেশের বাড়ীতে গিয়া তিনি দেখেন, আমাদের আশেপাশে সব খাঁন। আমাকে জিজ্ঞাসা করলেন
- আচ্ছা এরা তোমাদের কী হয়?
আমি বললাম
- জ্ঞাতি-গোষ্ঠি হয়। ধরো, তার দাদা'র দাদা, আর আমার দাদা'র দাদা হয়ত একই মানুষ। অর্থাৎ তাদের সাথে সম্পর্কটা অনেকটা রক্তেরই।
বউ তাজ্জব হয়ে প্রশ্ন করলো
- তার মানে তোমারা খাঁন বংশ!
আমি নিরস মুখে বললাম
- যুক্তিতে তো তা ই দাঁড়ায়।
কে জানে তার মাথায় হয়ত শাহরুখ খাঁন, সালমান খাঁন, আমির খাঁন ঘুরতেছিলো তখন। তিনি উত্তেজিত হয়ে বললেন
- তো নামের শেষে তোমরা খাঁন লেখো না কেন?
বললাম
- বউ জীবনান্দ হইতে পারলে, দাস বংশও লেখা যায়। আর তেমন কেউ হইতে না পারলে খাঁন বংশ ধুইয়াও পানি খাওয়া যায় না।
ভ্রু কুঁচকানি আর গলার (__) স্বর শুইনা মনে হইলো, উত্তরটা তার পছন্দ হইছে।
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



