ভদ্রলোকের সাথে কথা বলার সময় আমার পেট কামুড় দিয়া থাকে।
তার কথা শুরুই হয় এই ভাবে
- অরুণ ভাই, আপনি যে বলছিলেন কথাটা কিন্তু ঠিক...।
কোন্ কথা বলছিলাম, তা আর আমাকে জিজ্ঞাসা করতে হয় না। নিজে নিজেই বলেন
- ঐ যে আপনি বলছিলেন ...
অথচ, ঐ কথা কিন্তু আমি বলি নাই! তিনি নিজের কথা সুন্দর মত আমার ঘাড়ে চাপায়ে দেন। প্রথম প্রথম লজ্জায় কিছু বলতে পারতাম না। ভাবতাম, আহারে লোকটা আমার কথাকে এত দাম দিচ্ছে! আমার কথা মত চলে সুফল পাইছে যেহেতু, থাক না। শুধু শুধু কথা'র মাঝখানে বেরসিকের মত বলার কী দরকার যে ভাই এই কথা তো আমি বলি নাই!
কিন্তু কয়দিন আগে বেকুব হইয়া গেলাম! আমাকে বলতেছে
- অরুণ ভাই, আপনার কথাই ঠিক। আমি ঐ দিন বুঝলাম, আপনি আসলেও জ্ঞানী মানুষ।
এরপর আমাকে আর কিছু বলার সুযোগ দিলেন না। নিজে নিজেই বলা শুরু করলেন
- ঐ যে আপনি বলছিলেন, এখনকার যুগের ছেলে মেয়েরা অনার্স, মাষ্টার্স করার পরেও কম্পিউটার চালাইতে জানে না।
আমি মনে মনে ঠিক করে ফেল্লাম, এর প্রতিবাদ করতে হবে। কারন, এমন কথা আমি বলতেই পারি না! আমি মনে প্রাণে বিশ্বাস করি এখনের ছেলেমেয়েরা বেশী জানে। আগামী দিনের ছেলে মেয়েরা আরো বেশী জানবে। কিন্তু আমি তো কথা বলার সুযোগই পাচ্ছি না! তিনি বলেই যাচ্ছেন
- আমি কম্পিউটারে টুকটাক কাজ শিখছি। আর এইটাই আমার কাজে লাগছে। এখনকার যুগের বিএ এমএ পাশ করা লোকজনও আমার মত কাজ জানে না। ...
আমি বললাম
- ভাই, সরি টু সে, আমি ঐ কথাটা বলি নাই। কারন আমার ধারণা পুরাই উল্টা। আমরাই বরং আধুনিক ছেলেপেলেদের চাইতে অনেক কম জানি।
আমি যে মাঝখানে একটা কথা বললাম, ভদ্রলোক তা কানেই নিলেন না। তিনি তার গল্প করেই যাচ্ছেন। আমি এট লিষ্ট আশা করছিলাম, তিনি হয়ত বলবেন
- সরি, কথাটা মনে হয় আপনি না, ওমুকে বলছিলো...।
ভদ্রলোক আবারো শুরু করলেন
- আপনি যে বলছিলেন, এই অনুযায়ী কাজ করে আমি সুফল পাইছি। ঐ যে বলছিলেন না, মেয়েমানুষের...
আমি শ্বাস বন্ধ করে অপেক্ষা করছি, তিনি আবার তার কোন মতামত আমার নামে চালায়ে দেন।
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



