কাল পত্রিকায় ১টা খবর দেখলাম যে ক্রিকেটার শাহাদত এবং তার স্ত্রী হ্যাপি,
তাদের বাসার ছোট কাজের মেয়েটা কে নির্মম ভাবে অত্যাচার করেছে,,
বর্তমানে আমাদের সমাজে প্রতিনিয়ত নির্মম এই অত্যাচারের স্বিকার হচ্ছে হাজার হাজার শিশু।
যেটা দেখে নিজের উপর ঘৃণা ছাড়া কিছুই হয় নাই।
এটা কি কোন সভ্য সমাজ।
যে সমাজে শিশুদের ধর্ষিত হতে হয় নরপুরুষদের হাতে। স্বীকার হতে হয় নির্মম অত্যাচার এর।
"আজকের শিশু আগামির ভবিষ্যৎ "
স্লোগান টা ভালই দেওয়া যায়, আদৌ কি আমাদের মধ্য এইরকম টা ভাবি বা তাদের কে নিয়ে চিন্তা করি ?
কিছুদিন আগে সিলেট এ রাজন কে কিভাবে হত্যা করা হয়েছে তা আমরা সবাই জানি।
যারা এই কাজটা করেছে,, তারা কি মানুষ নাকি মানুষর্যপী পশু।
কিন্তু আমাদের সমাজে এইরকম ১টার পর ১টা ঘটনা ঘটে যাবে।
এবং একটা ঘটনার উপর আরেকটা ঘটনা চাপা পড়ে যায়।
কিন্তু কখন ও এইসব ঘটনার সঠিক বিচার এই জাতির কাছে আশা করা যায় না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



