শিক্ষা একদিকে যেমন মানুষের
জ্ঞানের ভাণ্ডারকে পরিপূর্ণ করে, অন্যদিকে
অর্থনৈতিক দৈন্য এড়াতেও অগ্রণী
ভূমিকা পালন করে। শ্রমের বর্ধিত
উৎপাদনশীলতা, ভূমি ও অন্যান্য বস্তুগত
সম্পদের কার্যকর ব্যবহার এবং
আর্থসামাজিক ক্ষমতায়নে শিক্ষা
গুরুত্বপূর্ণ অবদান রেখে থাকে। তাছাড়া
শিক্ষাগত অর্জনকে গতিশীল সামাজিক
সচলতার শক্তিশালী উপকরণ হিসেবেও
দেখা যেতে পারে। একে সামাজিক মই-
ই বলা চলে। শিক্ষা উন্নয়নের একটি মুখ্য
হাতিয়ার। এ কথা ঠিক যে, সবার জন্য
গুণগত মানের শিক্ষা, বৈষম্যহীন ও
বিজ্ঞানমনস্ক শিক্ষা নিশ্চিত করতে
পারলে যেকোনো জাতির উন্নয়ন হবেই।
বিজ্ঞানভিত্তিক শিক্ষার মাধ্যমে
একটি দেশে জাতীয় আয় দ্রুত বৃদ্ধি পায়..
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



