somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শূণ্য মাত্রিক
হাসছিল সজারু ... ব্যাকরণ মানিনা ... হয়ে গেল হাসজারু ... ক্যামনে তা জানিনা ...

আমাদের মোবাইল অপারেটরগুলা কি রাস্তার মোড়ে শক্তিবর্ধক হারবাল ওষুধ বিক্রেতাদের Advertisement Strategy থেকে অনুপ্রাণিত হচ্ছে ???

২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

" এই যে দাদা ভাই, এদিকে আসুন। আর নয় বিশেষ মুহূর্তের দূর্বলতা আমি কবিরাজ মহাশংকর, দীর্ঘ সাড়ে পঁয়তাল্লিশ বছর ধরে এ পেশায় পেশায় আছি। গ্যারান্টি সহকারে রোগের চিকিৎসা করে থাকি দাদা, বিশ্বাস না হলে এদিকে আসুন .... এই ছোট্ট শিশির ওসুধটা সেবন করলে আপনি সত্তর বছর থেকে ষোল বছরের তাগড়া ঘোড়ায় রূপান্তরিত হবেন। এই মাসুম বাচ্চার মাথায় হাত রেখে কসম খেয়ে বলছি দাদা, কবিরাজ মহাশংকরের ঔষধ বিফলে যায়না। তাই আসুন আমার প্রচার গাড়ি লক্ষ করে, দেখুন আমার পণ্য" । ফার্মগেটের আনন্দ-ছন্দ সিনেমা হলের পাশ দিয়ে হেটে যাবার সময় প্রায় এমন বাক্যগুলো কানে ভেসে আসে, আমরা ভদ্র লোকেরা ওদেরকে এড়িয়ে চলি কিংবা সাথে পরিবার থাকলে ভীষন বিরক্ত হই, মাঝে মাঝে আচ্ছা করে অভিসপ্তাত ও দিই ওদের উপরে।

কিন্তু একটা ব্যাপার খেয়াল করেছেন? ওদের বিজ্ঞাপনের কৌশলটা? ওদের কথা বলার ধরনটা অবশ্যই আপনার মনোযোগ কাড়বে এবং সেটাই ওদের উদ্দেশ্য। আমি একবার আড়ং এর এক্টা বিলবোর্ডে শাড়ির বিজ্ঞাপনে খুব কালো একটা মেয়েকে দেখেছিলাম এবং দেখতে সে ততটা সুশ্রী ছিলনা যতটা সচরাচর বিলবোর্ড কন্যাদের দেখা যায় । অবশ্যই প্রশ্ন এসেছে মনে যে কেন তাকে ওখানে দেওয়া হল। উত্তর পেয়েছিলাম সৌভাগ্যবশত কয়েক বছর পরে, সেটা হল মানুষের দৃষ্টি আকর্ষন করার জন্যই কতৃপক্ষ কিছুটা অড করে ডিজাইন করেন। কারন কোম্পানি শাড়ির বিজ্ঞাপনের জন্য টাকা দেয়, মেয়েটির নয়। যাই হোক, ব্যাবসাতে বিজ্ঞাপনের একটা বড় গুরুত্ত্ব আছে, সেটা অনস্বীকার্য। তবে বিজ্ঞাপন নির্মাতারা কি সামান্য কমন্সেস রেখে কাজ করবেন না? একটা হারবাল ঔষধ কিভাবে সত্তর থেকে ষোল বছরের ঘোড়া বানিয়ে দিতে পারে !!! আর তাছাড়া তারা চিকিৎসার নামে বিক্রি করছে ভায়াগ্রা, যেটা সাময়িকভাবে হয়ত উত্তেজনা সৃষ্টি করে কিন্তু শরীরের ব্যাপক ক্ষতি করে। হ্যা, বলা হতে পারে ওরা নিম্ন শ্রেণীর মানুষ... ওদের নিয়ে মাথা না ঘামালেও চলে। কিন্তু মোবাইল অপারেটর দের ক্ষেত্রে কি বলবেন ?

" সানি লিয়নের হট ভিডিও পেতে ভিজিট করুন ...... "
"নাইলা নাঈম কুইজ খেলে জিতে নিন নাইলার সাথে দেখা করবার সুযোগ .."
" কলকাতার লেটেস্ট গান রিলিজড মুভির গান গুলো শুনতে ডায়াল করুন ..... "
" অরিজিত সিং এর অজানা নানান কথা জানতে ডায়েল করুন .... "
" ইসলামের আলোয় নিজেকে আলোকিত করতে ডায়েল করুন ৭৮৯ ..... "

এমন বিজ্ঞাপনের সাথে আমাদের খুবই পরিচিত থাকার কথা, আমাদের মোবাইল অপারেটর গুলো প্রায়ই আমাদেরকে এই মেসেজগুলো দিয়ে উদ্ধার করে। আচ্ছা, বিজ্ঞাপন কৌশল টা কিছুটা অদ্ভুত না? হারবার বিক্রেতা যেমন যেকোন মূল্যে মনোযোগ আকর্ষনের চেষ্টা করে এদের স্ট্রাটেজি কি তাই না? তবে ওদের রাস্তার ধারের ব্যাতিক্রমধর্মী কথার বিপরীতে এরা পর্ন স্টার কিংবা বিদেশি আর্টিষ্টের লোভ দেখাচ্ছে। আমার কথা আমার ফোনে কেন এক্স- পর্ন ষ্টারের ভিডিও ডাউনলোডের মেসেজ আসবে? আমাদের কথা বাদ দিলাম, আমাদের বাবা, মা, ছোট ভাই বোনদের ফোনেও তো মেসেজ গুলা যাচ্ছে। বিবেক কতক্ষন চুপ করে থাকবে? সেক্সুয়াল আবেদনকে ভিত্তি করে তারা কেন বিজ্ঞাপন সাজাবে !! কেন বিদেশি শিল্পি কিংবা অভিনেতাদেরকে এডভ্যার্টাইজ করবে আমাদের দেশের ফোন অপারেটর। যেই অপারেটর আজ ৭৮৯ ডায়াল করে ইসলামের আলোয় নিজেকে আলোকিত করবার দাওয়াত দিল, তারাই কাল নাঈলা নাইমের হট ওয়াল পেপার ডাইনলোডের জন্য প্ররোচনা দিচ্ছে। এটাকে বলবেন?

হ্যা,,, আমরা অনেকেই বিদেশি শিল্পীর গান শুনি, কিংবা সানি লিয়নের মিউজিক ভিডিও আমাদের অনেকের কাছেই আছে। আবার এটাও তো ঠিক এমন অনেক জন আছেন যারা এগুলো পছন্দ করেন না, কিংবা অনেক বুজুর্গ ধরনের লোক যারা মিউজিক বা এই সকল বিনোদনের সাথে রিলেটেড না। কিন্তু মোবাইল অপারেটর গুলো কখনোই বাছবিচার করেননা, কিংবা তারা চাইলেও পারবেনা। কোম্পানি গুলো তাদের নিজেদের প্রোডাক্টের বিজ্ঞাপন করতে পারে: ওয়েলকাম টিউন, বোনাস ইত্যাদি। এই মেসেজগুলো বারবার আসলেও সাময়িকভাবে মেনে নিলাম তাদের বিজ্ঞাপনের স্বার্থে। কিন্তু যদি বুদ্ধি-বিবেক বিসর্জন দিয়েই তারা বিজ্ঞাপন নীতিমালা সাজায় তবে সেটাকে হারবাল বিক্রেতাদের স্ট্রাটেজির কাতারে ফেলতে আমি বিন্দুমাত্র দ্বিধা করব না।
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:০৮
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার যতসব অপরাধ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?

লিখেছেন রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

×