আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের ছাত্রী। আমাদের সহপাঠী শাওন ব্লাড ক্যানসারে আক্রান্ত। আমরা ওর জন্য তহবিল গঠন করব বলে টাকা সংগ্রহ করছিলাম। একাজে আমরা একদিন গেলাম গুলশান-বনানীর ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে। স্কুলটার নাম মনে নাই। অনেক বাচ্চা কাচ্চার কিচির মিচির পেরিয়ে আমরা অধ্যক্ষা ম্যাডামের সাক্ষাত পেলাম। হেজাব করেন মহিলা, উনাকে দেখে ভাল লাগছিল। আমাদের কথা উনি শুনলেন কিন্তু উনি কথা শুরু করলেন সম্পূর্ণ ভিন্ন বিষয় নিয়ে। তখন এপ্রিল মাস ছিল, উনি পহেলা বৈশাখ ইসলাম পরিপন্থী, এটা আমাদের বোঝাতে লাগলেন। আমরা উনার কথায় হাঁ হুঁ করে বের হয়ে আসলাম। আমার খুব হতাশ লাগছিল। আমি জানি সবাই একরকম চিন্তা করবে না। সবার অবশ্যই ব্যক্তিগত মতামত থাকবে কিন্তু শিশুদের একটা স্কুলের প্রধান যদি এভাবে কথা বলেন তাহলে সেই স্কুলের বাচ্চারা কি শিখবে! বাংলা আমার মায়ের ভাষা, আমার প্রতিটি হৃদস্পন্দন দিয়ে আমি তাকে ভালবাসি। আমি জানি এর থেকে মধুর আর কোন ভাষা নাই। আমার ভাষা বাংলা তাই আমি বাঙালী আর পহেলা বৈশাখকে আমি বাঙালী সংস্কৃতির অংশ মনে করি। এটা আমার মাটির সংস্কৃতি। আমি মুসলিম; ঈদ, নামায, রোযা, যাকাত, হজ্জ আমি আমার ধর্মের অংশ বলে জানি এবং তা পালন করি। আমি বাঙালী বলে যদি পহেলা বৈশাখ পালন করি, তবে কেন তা ধর্মের পরিপন্থী হবে? রমনা বটমূলে ছায়ানটের আয়োজন, ঢাবির চারুকলা বিভাগের আয়োজন সবকিছুর ভিতরে রয়েছে আমাদের প্রানের ছোঁয়া; একঝাঁক তরুন তরুণীদের অক্লান্ত পরিশ্রম। এগুলো হচ্ছে আমাদের মাটির ভালবাসা, মাটির টান, মাটির সংস্কৃতি। ইসলাম কখনও এর পরিপন্থী হতে পারে না। সবাইকে পহেলা বৈশাখের অগ্রিম রঙিন শুভেচ্ছা। পহেলা বৈশাখ মানেই তো অনেক রঙ, সবার জীবন অনেক রঙে ভরে উঠুক।
আলোচিত ব্লগ
চাপ

রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না

আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস: ঢাকার রাজপথ, ধারণক্ষমতার সংকট এবং গণপরিবহনের বাস্তবতা

আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,... ...বাকিটুকু পড়ুন
ফুনফুনা ফুন

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।