মা আমার, তোমার সাথে এখন আমার দেখা হয় স্কাইপিতে। কতো দূরে চলে গেছো, সেই সুদূর আমেরিকায়। এখন আর চাইলেই তোমার সাথে দেখা হবে না। কতটা সময় পেরিয়ে এসেছি; আমরা বাবা-মা, ভাইবোন সবাই এক ছাদের নিচে ছিলাম, কতটা সময়! এখন আমরা সবাই বিচ্ছিন্ন দ্বীপের বাসিন্দা,তবে এক আকাশের নিচে আছি, এইটুকু হয়তো সান্ত্বনা। কিন্তু কেমন যেন আমরা ভাইবোনের দ্বীপগুলো দূরে দূরে সরে যাচ্ছে, মনেই পড়ে না আমরা এক দ্বীপের বাসিন্দা ছিলাম। তুমি কেমন আছ মা? তোমাকে দেখতে ইচ্ছা করে। তুমি কি জানো তোমার ছোট মেয়ে ভয়ানক বিভ্রান্ত সময় পার করতেছি। সারাক্ষণ মনে হয় আবার যদি ছোট হয়ে যেতে পারতাম! বড় ভাইয়া, বড় আপার শাসন, খেলাধুলা, চুরি করে গল্পের বই পড়া সবকিছু পেছন থেকে টানে, বলে এক ছুটে আয়, তোকে গল্প শুনাই। হয়তো আমার মেয়েটা আমাকে বেঁধে রেখেছে রোঁদে পোড়া এই সময়ের সাথে। প্রতিদিন সকালে মেয়ের নরম নরম শরীরে নাক ডুবিয়ে যখন ডেকে তুলি, তখন মনে হয় তুমি কি আমাকে এইভাবে ডেকে তুলতে? তোমার কথা মনে হয় মা খুব বেশী। আমার কখনও মনে পড়ে না তুমি আমাকে অকারনে জড়িয়ে ধরে আদর করছ; কেন মনে পড়ে না মা, সংসারের ভারে ব্যস্ত তুমি কখনও নিজের দিকে তাকাবার সময় পাওনি। মনে আছে মা আমি দেখেছি সংসারে একটা মানুষ শুধু কষ্ট করে যাচ্ছে। তার কোনও শখ নাই, অভিমান নাই, অভিযোগ নাই, ক্লান্তি নাই, ঘুম নাই। সল্প আয়ের সাতজনের সংসারে কাজের মানুষ শুধু তুমি। কখনও আমাদের দিয়ে কাজ করাও নাই পড়াশুনার ক্ষতি হবে বলে। তোমার পরিশ্রম অবশ্য জলে যায়নি, তোমার তিন ছেলেমেয়ে প্রকৌশলী, একজন সফটওয়্যার ডেভেলপার, আর একজন আহাম্মক আমি ঢাবি পদার্থবিদ্যা থেকে পাশ করে মেয়ে লালন পালন করি। তোমার ছোট মেয়ের দায়িত্তে একটা সংসার, এখন কাজ করতে গেলে মনে হয়, তোমার কতো কষ্ট হয়েছে; আমরা কোনও সাহায্য তোমাকে করি নাই, কতটা যত্নে তুমি আমাদের বড় করেছ, আমি খুব লজ্জিত মা। অনেক কিছু বলে ফেললাম। ভাল থেক, তোমাকে অনেক দেখতে ইচ্ছা করে; তোমার রান্না খেতে ইচ্ছা করে, যদিও জানি ফেলে আসা দিন আর ফেরত পাওয়া যায় না। ভালবাসি তোমায় বলা হয়নি কখনও, এখনও হয়তো জানবে না।
আলোচিত ব্লগ
চাপ

রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না

আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস: ঢাকার রাজপথ, ধারণক্ষমতার সংকট এবং গণপরিবহনের বাস্তবতা

আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,... ...বাকিটুকু পড়ুন
ফুনফুনা ফুন

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।