somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার ফড়িং

০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমার বড় মেয়েটা ৫ পার করেছে; মিষ্টি আর বিলাই স্বভাবের মেয়েটাকে দিন দিন আরও বেশি আদর আদর লাগে। প্রতিদিনই সে নতুন কিছু শিখছে, আর তা অগোছালো ভাষায় আমাকে বলে, আমি আরও বেশি মায়ায় পড়ে যাই। গতরাতে হঠাত কান্না শুরু করলো, ‘মা আমি ড্রিম গার্ল হতে চাই না।‘ ঘুমের জন্য চোখ বন্ধ করলেই, সে চোখে নানা কিছু দেখতে থাকে, তাই সে ড্রিম গার্ল! সে ড্রিম গার্ল হতে চায় না, তার ভয় লাগে। মজা করে বললাম, ‘তুমি তো আমার ড্রিম গার্ল, তোমাকে তো ড্রিম গার্ল হতেই হবে।‘ সে মাথা নাড়ে, কান্নার শব্দ করে বলে, সে ড্রিম গার্ল হবে না, সে ছোট বেলা থেকে ড্রিম গার্ল, সে আর ড্রিম গার্ল হতে চায় না। আবার প্রশ্ন করে সে, ‘মা এখন কি শীতকাল?’ ‘কালকে কি অনেক শীত পড়বে?’ ‘কালকে কি স্নো পড়বে , ‘মা? যশোরে কেন স্নো পড়ে না?’ ‘আমি স্নোমান বানাবো’ । আমি বলি, চলো মা স্নোম্যান বানাবার স্বপ্ন দেখি। এবার সে মহাউৎসাহে স্নো ম্যান বানাতে কি কি লাগে তা বলতে লাগলো আর স্বপ্ন দেখতে দেখতে ঘুমিয়ে গেলো।
আমার মেয়ের হৃদয় আকৃতি খুব পছন্দ। তার ভাষায় তার সব থেকে পছন্দের আকৃতি হলো হৃদয়। দুহাত দিয়ে হৃদয় বানিয়ে আমাকে দেখায়। মনটা দুলে উঠে, আমার কি এখন ওকে শাসন করা উচিত। বলা উচিত, ‘এক থাপ্পড় লাগিয়ে দিবো, পাকনা কোথাকার।’ পারি না, মেয়ে যদি ভয় পায়, শিখে ফেলে এই কথাগুলো বলতে হয় না বাবামার সাথে। আমি এখনি আতঙ্ক নিয়ে অপেক্ষা করছি মেয়ের কিশোরী বয়েসের, কিভাবে শিখাবো ভালবাসার জন্য অপেক্ষা করতে হয়। ঠিক করে রেখেছে, মেয়ের হাতে বয়সন্ধির হরমোনের কারসাজি বিষয়ক বই হাতে ধরিয়ে দিয়ে বলবো, ‘গুণীজনেরা বলেছে, এই বয়েসে মেয়েরা কলাগাছেরও প্রেমে পড়ে, আবার সেই জ্ঞানী গুণীজনেরাই কলাগাছ সাজে।’ যেকোনো সিদ্ধান্ত নেবার জন্য অপেক্ষা করতে বলবো ২০ বছর পর্যন্ত। ওদের বাবা বলে, ২০ বছরের পর যদি রিক্সাওয়ালা এনে বলে, একে বিয়ে করবো, তখন কি করবে?? আমি বলি, তখন বলবো, ‘মাগো রিকশাওয়ালা বিয়ে করবা ভালো, কিন্তু তোমার ভবিষ্যৎ সন্তানদের জন্য হলেও পিএইচডিটা শেষ করে নাও।’ আমি জানি, আমার মেয়ে রাজি হবে।
এখন আমার পিএইচডি করা মেয়ে যদি রিকশাওয়ালা বিয়ে করেতে চায়, কিছু তো করার নাই, সেনাকুঞ্জে ধুমধাম করে বিয়ে দিবো। আমি চাই, ওর বাবামার মতোই ওর সংসারটা ভালবাসাপূর্ণ হবে, ওর সন্তানও চার বছর বয়েসে এরকম একটা ঘর আঁকবে।
void(1);
১১টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চাপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১



রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন

আমার সমাধিতে কোনো ফলক রেখো না

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৪


আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।

কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর পর্যন্ত সবাই শিশু!

লিখেছেন জুল ভার্ন, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬

১৮ বছর পর্যন্ত সবাই শিশু!

শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস: ঢাকার রাজপথ, ধারণক্ষমতার সংকট এবং গণপরিবহনের বাস্তবতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৩



আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,... ...বাকিটুকু পড়ুন

ফুনফুনা ফুন

লিখেছেন রাজীব নুর, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩



ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন

×