somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চা বনাম চাকরি

১৭ ই জুন, ২০১৫ রাত ২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সন্ধ্যার পর টাইম পাস (বা কিল) করাতে আর দিনের মতই বেড়িয়েছি। অনেক পুরোনো বন্ধুর সাথে দেখা হলে যা হয়, তাই হলো। কেমন আছিস, কি খবর, কি করছিস এখন- এসবের পর যাবুঝলাম তাতে মনে হলো বন্ধু তার জব-এ অনেকটাই অফিসিয়াল; অনেকদুর এগিয়েছে।

বন্ধু পেশাদার ব্যাংকার। এখনকার ব্যাংকিং সেকশনগুলো অনেকাংশে কম্পিউটারাইজড্।কাজকম্ম সব ক্লিক এন্ড টাচ। টাকাটাও জিভ চেটে গুনতে হয়না কখনো(ওসব মেশিনই করে দেয়)। বাকি থাকে শুধু সই-সাবুদের ব্যাপারগুলো। সেগুলোও হয় চেক এন্ড পাস।
সে যাই হোক, ওদের কাজকর্মের ধরন(মানে সেটা যেই জব'ই হোকনা কেন) আমার সহজ মাথায় ঢোকে বেশ দেরিতে। তারা তরতর করে এগিয়ে যায়(, সুনামিতও হয়); ঠিক আমার চা বানানোর মত।

তাদের সুনাম অর্জনের সাথে আমার চা বানানোর প্রতিক্রিয়া উপমা হিসেবে ধ্বক করে ধাক্কা দেয় ওদের। প্রশ্নচকিত হয়ে ব্যাখ্যায় যেতে বাধ্য করে আমাকে। বলি, তোমরা বোধয় জাননা- শ্বশুর বাড়িতে আমার চায়ের বিশেষ কদর। ( আমি মেয়ে হলে অবশ্য তেমন আড়চোখে তাকাতো না ওরা। মেয়েলি এই আচরনের জন্য একটা কঠিন বিষবাক্য রেডি হয়ে থাকলেও, শেষ অবধি প্রসঙ্গ যাতে না পাল্টাতে পারি সেজন্যই ওরা ছেড়ে দেয় এবারকার মত)।চাকুরি আর চা।একটু দম নিয়ে বলি, ম্যাজিক চুলার কল্যানে এখন খড়ি ঠেলতে হয়না। পরিমানমত পানি চাপালেই ব্যাস, হয়ে গেল চা।
বন্ধুরা হো হো করে হেসে ওঠে। অকাট্ট যুক্তির দমকে নয়,আমার চাপাতা ছাড়া চায়ের ধাক্কায়।
বুঝে উঠতে যেটুকু সময় লাগে সেটুকু সময় নিয়ে আমাকে ফের শুরু করতে হয়।মানে চাপাতাটা ঠিক কত চামচ দিতে হবে তা যদি পাশ থেকে কেউ বলে দেয়, আর কত ডিগ্রি সেন্টিগ্রেডে তা উথলিয়ে পড়বেনা সেটাতেও যদি নজরদারি করে কেউ, তবে আমার সবচে গুরুত্বপূর্ণ কাজ হলো দাড়িয়ে থেকে 'রান্না'টা নিঁপুনভাবে করা। পাউডার দুধ ঠিকঠাক মিহিভাবে গুলিয়েদিলেই হয়ে গেলো 'চমৎকার' চা !

এই চা অবশ্যই সুখাদ্য(সুপেয় হতে বাধ্য, হোক না সেটা চিনি ছাড়াই; কেননা এটা যারা গিলছে তারা সবাই শ্বশুর বাড়ির।জামাই নিজ হাতে বানিয়েছে কীনা! আর সমঝদাররা গুনের কদর করতে জানে নিশ্চয়ই !!)।
সার্ভিস-রত আমার ব্যংকার বন্ধু যাদের সার্ভ করছেন, তারা আমার শ্বশুরবাড়ির লোকেদের মতই নিপাট ভদ্রলোক। আর চাকুরীক্ষেত্রটাও কি হেল্পফুল নয় তেমন? (সে/)তারা যদি তা 'বাপের বাড়ি' গড়তে চায় তবে সে দায়ভার তাদেরই।

আমার আরেক বন্ধু ফোঁৎ করে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। সেটা আর সবাই উপেক্ষা করে গেলেও আমি পারিনি।

সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০২৩ রাত ৩:১৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৪১



ফারাজা তাবাসসুম খান-
আজ বুধবার, ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি ২৩শে সেপ্টেম্বর ২০২৬। বহু আগে একটা বই পড়েছিলাম- 'আদর্শ হিন্দু হোটেল'। প্রধান চরিত্রের নাম- হাজারি ঠাকুর। সে বাস্তববাদী, সহজ... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

×