রাত্রির নিপীড়নের শেষ প্রান্তে দাড়িয়ে,
রংচটা অন্ধকারে পথ গেছে হারিয়ে।
উৎসবের গায়ে নিথর কুৎসিত কালো,
ফনিমনসার কাঁটা বিঁধেছে মগজে,
এক চিমটি আলো চাই আলো।
নক্ষত্রাদির ঝড়ে শত শত জল্পনা,
চন্দ্র ডুবেছে মেঘের ভেলায়,
সত্যিই কোন গল্প-না।
পৃথিবীটা পুড়ে হয় রাতের আল্পনা,
তোমায় নিয়ে যত মিছে কল্পনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


