সময় থাকতে বের হয়ে আসতে চাই ছাতার আড়াল থেকে,
নিজেকে অন্ধকারে সঁপে দিতে চাই কারো জন্য আলোর খোঁজে ।
নিজের সুখ গুলো বিতরণ করতে চাই দুঃখী মানুষের তরে ।
বিশাল সমুদ্র পাড়ি দিতে চাই নাবিকের চোখে তাকিয়ে ।
কিছু মানুষের সাথে মিলন হোক সময় ফুরিয়ে যাওয়ার আগে ।
কিছু কাজ শেষ করে নিতে চাই আলো হারিয়ে যাওয়ার আগে ।
কারন আলোরা সাক্ষী হয়ে থাকুক আমার ভালো মন্ধ কাজের ।
সীমাহীন ভালোবাসায় জড়িয়ে থাকুক আপন মানুষ গুলো ।
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



