প্রথম কথা হচ্ছে, সব পুরনো ব্লগারদের আমার শুভেচ্ছা । আপনারা সবাই গর্ব করতে পারেন এই ভেবে যে আপনারা আমার আগে এবং আনেক আগে ব্লগের স্বাদ পেয়েছেন । আর যারা প্রথম থেকে এর সঙ্গে আছেন তাদের তো কথাই নেই । আমার অন্তরের সম্পূর্ণ শ্রদ্ধা তারা গ্রহন করুন ।
আমি আপ্লুত । যে ভাবেই অথবা যে কারনেই হোক না কেন এই এত গুলো বছর পরে আমার সুযোগ হল দেখার, কোথায় চলে এসেছে বাংলা ব্লগ । আচমকা এটা আবিষ্কার করে আমি, আমার আনন্দের সীমা নেই । অনেকগুলো আনন্দের দিন যেন আমি একদিনে পেয়ে গেছি ।
বাংলা ভালো করে এখনো লিখতে পারিনা কারন কখনই বাংলা টাইপিংটা আনুশীলন করা হয় নি । চেষ্টা করছি অনেক সময় নিয়ে । আপনাদের কাছ থেকে এই বিষয়ে একটু ধৈর্য আশা করছি ।
এরই মধ্যে অনেক গুলো ভালো ভালো লেখা পড়ে ফেলেছি । ইচ্ছে করছিলো কত মন্তব্য করার, কিন্তু লেখার অসুবিধার জন্য এবং কখনো রেজিস্টার করা হয়নি বলে নিজের কথা বলা হয় নি । তবে এটুকু মনে করে খুব ভালো লাগছে যে, ওখানে আমার অনেক ভাই আছে, বন্ধু আছে যাদের সঙ্গে পরিচিত হতে, যাদের সঙ্গে প্রান মেলানোর জন্য প্রান আমার উৎসুক হয়ে আছে ।
এবার তাদের কাছে আন্তরিক ক্ষমা চেয়ে আমি আমার এই প্রথম পোস্ট নিবেদন করলাম । কারন এর কিছু অংশ ইংরেজিতে আছে । আশা করি ভাই এবং বন্ধুরা আমাকে ক্ষমা করবেন ।
এটি আমার একটি গানের পোস্ট । গানের বিষয় “বিরাঙ্গনা” । “বিরাঙ্গনা”দের বিষয়ে আমার যত কথা এই গানেই আছে । তবে কিছু সুনির্দিষ্ট প্রস্তাব আমি পরে বলবো । আমি সবাইকে আবেদন করবো ইউটিউব এ গান টি শোনার জন্য এবং মন্তব্য করার জন্য । ইউটিউব এর লিঙ্ক এখানে দিয়েছি । অনেক কথা হবে ।
আহসান কামরুল
http://www.youtube.com/watch?v=dViwLi_tgOU
Voice: Abeer Noyon, Lyric & Tune: Ahsan Kamrul Music: Tanveer Alam Shawjeeb, Contact: [email protected]
The song is an expression of an anguished soul for the atrocities caused to our women by the Pakistani Military and Bangladeshi Collaborators (Razakars) in our Great Freedom War in 1971 and thereafter a national forgetfulness and sufferings caused by own families and society to "The Great Freedom Fighters" of the Country, "The Birangona Freedom Fighters".
It is time now, to voice for the "State Honour" of the "Birangona Freedom Fighters".
It is time now, for the nation to voice and take the first step towards trying those criminals and honouring the sacrifice of women and men in our Great Freedom War, the process has begun already, which has been awaiting justice for four decades.
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০১১ রাত ১১:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



