somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিনামুল্যে সুস্থ্ থাকার উপায়ঃ

২০ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মানুষের শরীরের জন্য যে উপাদানটা সবচেয়ে জরুরী সেটা হলো অক্সিজেন। আর এই অক্সিজেন আমরা পাই বাতাস, পানি আর খাদ্যের মাধ্যমে। বাতাসের অক্সিজেন আমরা শরীরে গ্রহন করি শ্বাস-প্রশ্বাস এর মাধ্যমে। শ্বাস-প্রশ্বাসের মাধ্যমেই অক্সিজেন গ্রহন করাটা সবচেয়ে জরুরী এবং নিঃশ্বাস বন্ধ হলে অক্সিজেনের অভাবে আমরা বাঁচবো না। এই অক্সিজেনের প্রাচুর্যতার উপর সুস্থতা অনেকখানি নির্ভর করে। শরীরে অক্সিজেন প্রবাহ কমে গেলে বা অনিয়মিত হলে নানা ধরনের সমস্যার উদ্ভুত হয়। নিঃশ্বাসের মাধ্যমে আমরা যে বাতাস গ্রহন করি তা থেকে শুধু অক্সিজেন ফুসফুসের মাধ্যমে রক্তে মিশে যায় এবং শরীরের প্রতিটা কোষে কোষে সেই অক্সিজেন রক্তের মাধ্যমে প্রবাহিত হয়। অক্সিজেন না পেলে শরীরের কোষগুলো মারা যায়। এই কথাগুলো আমরা সবা্ই জানি। আমরা আরো জানি অক্সিজেন না পেলে আমরা মারা যাবো।

এই যে অতি গুরুত্বপূর্ন এই অক্সিজেন আমরা কি কখনো নিজ ইচ্ছায় জেনেশুনে নিজের ভিতর টেনে নিয়েছি ইচ্ছাকৃতভাবে। আমরা সাধারনত অবচেতনভাবে শ্বাস-প্রশ্বাস নেই এবং তাতে শরীরের প্রয়োজনীয় অক্সিজেনটুকু ভিতরে গেল কিনা তারও খবর আমরা রাখি না। এভাবেই আমরা বেচেঁ থাকি। তবে হা কারো যদি শ্বাসকষ্ট বা হাঁপানী থাকে তখন সে বুঝে বাতাস কি জিনিস এবং এর কি অপরিসীম প্রয়োজনীয়তা, তখন আমরা টাকা খরচ করে এই অক্সিজেন ক্রয় করে থাকি। যাই হোক, মোট কথা হলো আমরা কেউ এর খবরও রাখি না।
কিন্তু আপনি যদি প্রতিদিন ৩বার অন্তত ২ মিনিট করে বুক ভরে বা পেট ভরে শ্বাস গ্রহন করেন তবে এটা আপনার জন্য কতখানি উপকার তা বলে শেষ করা যাবে না। এটা করতে আপনার কোন টাকা পয়সা খরচ হবে না এবং এটা করতে আপনাকে কোন কষ্টও করতে হবে না। শুধুমাত্র বুক ভরে শ্বাস নিবেন এবং ছেড়ে দেবেন। কোন কষ্ট হবে কি?

মনে করুন আপনি কোন অফিসে চাকুরী করেন, সারাদিন প্রচন্ড ব্যস্ত থাকেন। এক সময় খুব টায়ার্ড হয়ে যাবেন নিশ্চয়ই। আপনি তখন রিল্যাক্স হয়ে বসুন চোখ বন্ধ করুন আর নাক দিয়ে বুক ভরে শ্বাস নিন আবার সেই শ্বাস মুখ দিয়ে ছেড়ে দিন, যতখানি বাতাস ভেতরে গেছে সবটা ছেড়ে দিন। এভাবে ৫বার করুন। আবার মুখ দিয়ে পেট ভরে বাতাস নিন, নাক দিয়ে বাতাস ছেড়ে দিন এভাবে ৫বার করুন। আবার শুধু নাক দিয়ে নিন নাক দিয়েই ছাড়ুন ৫বার। এভাবে ২ মিনিট খেলা করুন তারপর দেখুন ম্যাজিক। ক্লান্তি উধাও। আবার হারানো শক্তি শরীরে ফিরে এসেছে।

এভাবে প্রতিদিন যখনি সময় পাবেন বুক ভরে, পেট ভরে শ্বাস নিন। জেনে বুঝে নিন। খুব বেশী না ৫বার থেকে ১০বার করুন। দেখুন ৭দিন পর এর উপকারীতা। সুস্থতা আপনার সাথেই থাকবে সকল সময় আর শ্রান্ততা পালাবে আপনাকে ছেড়ে বহু দুরে।

অথবা যাদের রাতে ঘুম হয় না বা রাতে দেরীতে ঘুমানোর অভ্যাস। তারা বিছানায় শুয়ে চোখ বন্ধ করে শ্বাস নিয়ে খেলা করুন, বুক ভরে, পেট ভরে শ্বাস নিন। দেখুনতো ঘুম আসে কিনা?

সবচেয়ে গুরুত্পূর্ন এই বাতাস বা অক্সিজেন প্রভূ বিনামুল্যে দিয়ে রেখেছে প্রকৃতিতে। আসুন আমরা গ্রহন করি প্রভুর দেয়া এই বিশেষ সুবিধাটুকু আর সুস্থতাকে শৃংখল পড়িয়ে রাখি নিজের সাথেই।

তবে সাবধান একবারে অনেক বেশীক্ষন না করাই ভালো এবং তাড়াহুড়ো করবেন না এটা করার সময়। তাতে মাথাঘুরা বা মাথা ঝিমঝিম করতে পারে। উপকার পেতে চাইলে নিয়মিত এবং পরিমিত করাই ভালো।

সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:২২
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাঞ্জাবিস্তান

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪০

পাকিস্তা/নের পাঞ্জাবিরা হলো পাকি/স্তানের বাকি সব জাতিসত্তার মানুষদের জন্য অভিশাপ। এদের জাত্যভিমানের কারনে তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগন স্বাধীনতার ডাক দিতে বাধ্য হয়।

সাম্প্রতিক সময়ে পাকিস্তানের প্রদেশগুলো যেরকম অগ্নিগর্ভ হয়ে উঠেছে,... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?

লিখেছেন রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

দুঃখ খচিত পতাকা আমার

লিখেছেন এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪


ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?

যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৫

।।হায়দারাবাদের নিজাম।।


১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

×