somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

”গনতন্ত্রের মডেল

৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“গনতন্ত্রের মডেল”
আহমাদ ইউসুফ

গোল টেবিল বৈঠক চলছে
কর্মশালাও ইদানীং হচ্ছে
চলছে লাগাতার, অফুরন্ত হাওয়া পালে তার
চলছে আন্দোলন গনতন্ত্র রক্ষার।

সভা-সেমিনার ও হচ্ছে আজকাল
টিভিতেও টক শো জমছে খুব।
ব্লগ আর ফেসবুকে চলছে আলোচনা
তরুন যুবা সবে গাইছে প্রগতির বন্দনা।

বাম দল রাম দল সবে মিলে একদল
ঠুনকো অজুহাতে করছে নিশানা
ভিন্নমত ভিন্নপথ চলছে নিপীড়ন।
আহা! বেশ চলছে গনতন্ত্রের আন্দোলন।

এভাবেই চলছে আজ একুশ শতকের বাংলা
ভিশন-২১ অর্জনের কাগুজে কথামালা।
প্রশাসন, সমরায়ন কৌশলে চলছে
গনতন্ত্র রক্ষার নামে পাবলিক মরছে।

পথে বাধা, ব্যারিকেডে রেল যায় উল্টে
নদী পথে নিরাপদে চায় সবে পৌছতে।
অবরোধে বাসে আগুন, মানুষ পুড়ে মরছে
প্রশাসনের নাগের ডগায় নাশকতা চলছে।

কেউ দেখে তো কেউ দেখে না দায় পড়েছে কার
জাতিসংঘ দূত পাঠাল তারানকো নাম তার।
দফায় দফায় আলোচনা, লক্ষ্য শুধু সমঝোতা
ইসি বলেন ভোটের কথা, এটাই নাকি বাধ্যকতা।

দলের ভেতর আরেক দলে করছে দলাদলি
দল ছেড়ে কেউ বাইরে গিয়ে করছে তাবেদারি।
কে যাবে আর কে যাবেনা এটাই যখন কথা
ভোটাররা সব ঘরে বসে খুলছে পানের বাটা।

নির্বাচন হতেই হবে এটাই যখন এইম
কেউ জানে না, কে খেলিবে কোন ধরনের গেইম।
ধন্য ধন্য রব উঠেছে দেশ ও বিদেশে
গনতন্ত্রের মডেল হল সোনার বাংলাদেশে।

যখন তখন মত পাল্টানো এটাই যাদের হবি
এমন নাটক দেখে শেষে নিরব হল কবি।

সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×