ভালোবাসার মৌসুম
ভালোবাসার মৌসুম চলছে এখন।
আজ এই তো, কালকে সে নাই
পরশু তো নতুন জুটি!
অবাক হওয়ার কিচ্ছু নাই।
এভাবেই চলছে ভালোবাসার লেনাদেনা।
চলছে ইমোশন বিকিনি।
দিনকে দিন ব্যাপক হারে, রাস্তা-ঘাটে পার্কের ঝোপে
লজ্জায় মুখ আড়ালে ঢাকে, যুগলবন্দী ছেলে আর মেয়ে।
রিক্সায় হুড তুলে দুজন নির্জনে
কেউ জানে না কি কথা তাহার সনে,
এভাবে চলছে, হাতে হাত রেখে ছেলে আর মেয়ে
দৃপ্ত পদে এগিয়ে চলে এক নুতন পৃথিবীর খোজে।
রাস্তাঘাটে যখন চলতি পথে
এখন নিজেকে খ্যাত-সেকেলে লাগে।
চেহারাটা ঘষেমেঝে ব্র্যান্ডের প্রসাধন, হেয়ার স্টাইলে
নিজেকে সাজাই আজ এই দুর্দিনে।
তবুও চেষ্টা বিফল নিরন্তর চাওয়া
যদি বা হতাম ওদের মতো দুরন্ত হাওয়া।
চলছে লেনাদেনা, ওপেন মার্কেটে
সিক্রেট, হোম মেড, উচু নিচু সার্কেলে
চলছে ঘষামাজা কুৎসিত চেহারা
মনে ক্ষীন আশা হোক না নজরকারা।
এভাবেই চলছে ভালবাসা বিনিময়
আজ অর্থের কাছে প্রেম বড় অসহায়।
আহমাদ ইউসুফ
ঢাকা, ১৯ জানুয়ারী ২০১৪ ইং।
আলোচিত ব্লগ
চা এর আড্ডা।

শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি
কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।
২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন
২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন
৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন
পুরানো সেই দিনের কথা ....

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।