somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইউনূস চট্টগ্রাম বন্দর বিক্রি করে দিলো পশ্চিমাদের কাছে। তার বিরুদ্ধে চেঁচাচ্ছেননা কেন?

২৬ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৪:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ডেনমার্কভিত্তিক মায়ার্স্ক গ্রুপের মালিকানাধীন এপিএম টার্মিনালস বি.ভি.-এর সঙ্গে পতেঙ্গার লালদিয়া কনটেইনার টার্মিনাল প্রকল্প ২০৩০ সালের মধ্যে নির্মান ও ৩০ বছর পরিচালনার জন্য চুক্তি স্বাক্ষর হয়েছে। এই চুক্তির আওতায় ইউরোপীয় এই কোম্পানি ৫৫০ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ৬ হাজার ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে যা দেশে ইউরোপের কোনো কোম্পানির একক সর্বোচ্চ বিনিয়োগ। সেই সংগে সাইনিং মানি হিসেবে ২৫০ কোটি টাকা দেবে সরকারকে।

কিছু রাজনৈতিক দল, কিছু পত্রিকা ও বামদলগুলো যারা মৃত্যু পর্যন্ত ব্যর্থতা ছাড়া কিছুই দিতে পারেনি তারা ও শ্রমিক সংগঠনের ডাকাতেরা সবাই একাট্টা হয়েছে টার্মিনাল চুক্তি করা যাবেনা। সবাই একজোট বলছে অন্তবর্তী সরকারের এমন চুক্তি করতে পারেনা তাহলে তো অন্তবর্তী নির্বাচনও করতে পারবেনা?


আম্লিগ সরকারের সময় স্যামসাংসহ অনেক বড় বিনিয়োগকারী ফিরে গেছে। স্যামসাং চট্টগ্রামের কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনে (কেইপিজেড) ২২ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে আগ্রহী ছিল। ভূমি মিউটেশন সংক্রান্ত জটিলতা নিরসন না হওয়ায় তারা বাংলাদেশ থেকে সরে গিয়ে ভিয়েতনামে বিনিয়োগ করেছে। যদি তৎকালীন সরকার দ্রুত পদক্ষেপ নিলে বিনিয়োগটি বাংলাদেশেই থেকে যেত। চলেগেছে দীর্ঘসূত্রিতার কারণে; এখন যখন দ্রুত কাজ করা হচ্ছে সেটা নাকি গোপন চুক্তি। বাংগালী হলো ষাড়ের মতো সামন বা পিছন কোন দিক দিয়ে যাওয়া যায়না!

এপিএম টার্মিনালস বিশ্বখ্যাত এপি মোলার-মেয়ার্স্ক গ্রুপের সম্পূর্ণ মালিকানাধীন কোম্পানি। বিশ্বের শীর্ষ ২০টি বন্দরের ১০টি পরিচালনা করে এটি। এখন ৩৩টি দেশে মোট ৬০টির বেশি টার্মিনাল পরিচালনার কাছ করছে। ইউরোপের বিভিন্ন দেশসহ ভিয়েতনাম, সিঙ্গাপুর, ভারত ও চীনে পরিচালনা করছে তারা। লালদিয়া হবে দেশের প্রথম বিশ্বমানের গ্রিন পোর্ট।

২০২৪ সালের জুনে বন্দর কতৃপক্ষের সঙ্গে মিলে চট্টগ্রাম কাস্টম হাউজ একটা গবেষণার ফল প্রকাশ করে। সেখানে দেখা যায়, আমদানি কার্গো আসার পর তা খালাস পর্যন্ত সময় লেগে যায় গড়ে ১১ দিন ৯ ঘন্টা ৪৫ মিনিট সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত লাগে। রপ্তানির ক্ষেত্রে এ সময়টা হচ্ছে ৪ দিন ২২ ঘন্টা ৩৮ মিনিট। উন্নত বন্দরগুলোতে মাল খালাস সর্বোচ্চ ৪৮ ঘন্টা সময় লাগে।


লালদিয়ার চর টার্মিনাল হলে নাব্যতা বাড়বে বর্হিনোঙ্গরের অদূরে হওয়ায় জাহাজ দিনে-রাতের যেকোন সময়ে সরাসরি টার্মিনালে আসতে পারবে। বর্তমানে জোয়ার-ভাটার ওপর নির্ভর করে বর্হিনোঙ্গর থেকে জাহাজ বন্দরে প্রবেশ করে তেমন করতে হবেনা। লম্বায় বড় এবং বেশি গভীরতার জাহাজ তখন সরসারি অনেক বেশি সংখ্যক কন্টেইনার জেটিতে ভিড়তে পারবে।

বন্দর হলো একটি দেশের অর্থনীতির লাইফ লাইন। সারা বিশ্বে ৪০০ প্লাস বন্দর আছে চট্টগ্রামের অবস্থান হলো ৩৭৭ নম্বরে। বন্দরের সর্বোচ্চ ব্যবহারটুকুও আমরা করতে পারিনা শ্রমিক সংগঠনের দুর্বৃত্তায়নের কারণে। আমরা কি পেরেছি রেলওয়েকে লাভজনক করতে? আমরা কি পেরেছি বিমানকে লাভজনক করতে? এক টিকিট সিন্ডিকেটকেই আমরা ভাংতে পারিনি। এগুলোতে যত অসৎ, চোর, ডাকাত সুবিধাভোগীর বসে আছে। এরা তো বিরোধিতা করবেই। রাজনৈতিক দলগুলোরও একই অবস্থা তারা পার্সেন্টেজ আশায় বিরোধীতা করছে।

আমরা সার্ভির যার কাছে ভালো পাবো এবং কম মূল্যে পাবো তার কাছ থেকেই সার্ভিস নেবো পুরো পৃথিবী এখন উন্মুক্ত।
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৪:২৩
১৩টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অপারেশন মরুঝড়: রেড নোটিশের খোঁজে আরিয়ান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৫ ই জুন, ২০২৬ সকাল ১০:১৬



দুবাইয়ের জুমেইরাহ বিচের বিলাসবহুল পেন্টহাউসের কাঁচের জানালা দিয়ে বাইরের কৃত্রিম দ্বীপগুলোর দিকে তাকিয়ে ছিলেন সায়েম চৌধুরী। একসময় ঢাকার পুলিশ কমিশনার এবং পরবর্তীতে পুলিশের বিশেষ বাহিনীর... ...বাকিটুকু পড়ুন

স্বর্গময়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৫ ই জুন, ২০২৬ সকাল ১১:৫৩


ওরা জান্নাত দেখে না
পুড়তে পুড়েই তো ছাই-
কতখানি জান্নাত দেখো
ঘরের ভিতর আছি কি?
নাকি মাটিতে থাক ঘুম;
যতক্ষুণ আছো নিঃশ্বাস
ততক্ষুণ জান্নাত দেখো
পরিবারে কিংবা চারপাশ!
পরকাল কে দেখে শান্তিময়
এখানে রচনা করো স্বর্গময়;

১৫-৬-২৬ ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ১০১

লিখেছেন রাজীব নুর, ১৫ ই জুন, ২০২৬ বিকাল ৪:৫০



১। একজন মা (কোহিনূর) সারারাত ঘরের দরজা খুলে বসে থাকেন।
কারণ কেউ একজন এসে তাকে বস্তা ভরতি টাকা দিয়ে যাবে। গতকাল রাতের কথা। আমার বাসায় ফিরতে... ...বাকিটুকু পড়ুন

১৬ জুনের বিশ্বকাপ কড়চা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৩

দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

×