আমার খুবই খারাপ লাগে যখন আমাদের দেশের ক্রিকেটাররা গায়ে যখন অন্য দেশের লেবেল লাগিয়ে খেলছে । এক্ষেত্রে আমি সাহারা বা ভারত কে কোন রুপ দোষারোপ করছি না , করছি আমাদের দেশের ক্রিকেটের কর্ণধার গনদেরকে, আচ্ছা আরেক টি প্রশ্ন , আমাদের দেশে কি এমন একটি ও প্রতিষ্ঠান ছিল না যে এই স্পন্সর টি নেবার মত ? আমার তো মনে হয় , আমাদের দেশের বসুন্ধারা গ্রুপ / স্কয়ার / প্রান অথবা কোন মোবাইল কোম্পানি চাইলে এই স্পন্সর টি নেবার মত ক্ষমতা ছিল , তাই নয় কি ?
যদি তাই হয় তবে সাহারা কেন ? কেউ হয়তবা বলবেন তাইতো সাহারার বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ ইত্যাদি ইত্যাদি সেটা কোন বড় বিষয় না এইরকম দুর্নীতির অভিযোগ আমাদের দেশের বড় বড় প্রতিষ্ঠানের ও আছে । যে দেশের মানুষেরা আমাদের দেশের মানুষ কে নুন্যতম সন্মানের সহিত দেখে না , আমাদের কে ফকির মনে করে আর আমরা সেই দেশের প্রতিষ্ঠান, টিভি চ্যন্যেল , নায়ক নায়িকা , পণ্য নিয়ে করি ব্যপাক মাতামাতি । আমাদের দেশের প্রতি আসলে আমাদের ভালবাসা নেই এটাই হল আসল কথা , নইলে আমরা বাঙ্গালীরা স্টেডিয়ামে কিভাবে পাকিস্তানের পতাকা হাতে উল্লাস করি ?? সেটা কি আমাদের বিবেক কে বাধাগ্রস্থ করে না ?
আমার এই পোস্টে আমি কোন দেশ , জাতি কে ঘৃণার চোখে বা ছোট করার কথা বলছি না শুধুমাত্র আমাদের দেশকে ভালবাসার প্রতি একটি আহ্বান জানাচ্ছি ।
স ক ল কে অনেক অনেক ধন্যবাদ ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


