ইরেজার
২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শোয়াইব জিবরানশুয়ে ছিলাম সন্ধ্যায়। আমার ৬ বছরের ছেলে খেলা করছিল পাশে। হঠাৎ মনে হল সে কী যেন আমার গায়ে ঘসছে। ঘুম জড়ানো কণ্ঠে বলি কী করছ বাবা? তোমাকে মুছে ফেলছি। ভয়ে আমি অস্থির। না না আমাকে মুছে ফেল না, আমাকে মুছে ফেল না বলে ধড়মড় করে ঊঠে বসি। ছেলেটি আরো উৎসাহ পায়। আমার ডান হাতে ইরেজার চালাতে থাকে। আমি ওয়াদা করতে থাকি- ঠিক আছে আমি আর কখনও তোমার আম্মুর পাশে যাবো না। আমার ছেলেটি তার মায়ের পাশে আমাকে একদম সহ্য করতে পারে না। আমার ওয়াদাতে কাজ হয় না। সে আমার মুখে হাতে এখানে ওখানে ইরেজার চালাতেই থাকে। দেখি সে আমার ডান হাত পুরোটাই মুছে ফেলেছে। আমি আর্তনাদ করে উঠি। বাবা এখন আমার কী হবে? আমি কী করে কবিতা লিখব? আমার তো হাতই নেই! তার মাকে ডাকি। মা বলে ছি বাবা আব্বুকে বিপদে ফেলে না । তাড়াতাড়ি হাত এঁকে দাও। তার একটু মতি হয়। সে কাঠ পেন্সিল নিয়ে আসে। দ্রুত হাত এঁকে দিতে থাকে। সবকিছু ঈশ্বরের মতো যত্ন করে আঁকার সময় নেই তার। হয়ত আঁকলো না সবগুলো আঙ্গুল। দিল না হাতের রঙ। তবু হাতখানা তো ফেরৎ পাওয়া গেল। বলি, বাবা আরো কী কী যেন মুছে ফেলেছিলে, এঁকে দাও প্লিজ। তার কি আর হয় সময়। ততোক্ষণে অন্য খেলায় মগ্ন। কিন্তু আমার তো মনে হয় সে আমার মুখের কী কী যেন মুছে ফেলেছিল। হয়ত ভ্রু, কপাল। কাল সকালে আয়নায় দেখতে হবে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ইসিয়াক, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৭:১০

সুবহানা খুব ছোট্ট হলেও, দারুণ মিষ্টি দেখতে,
চটপটে, বেজায় সাহসী , কেউ পারে না রুখতে।
স্কুল থেকে ফেরার পথে একদিন দুপুরবেলা
অনাথ দুটি শিশু বসে করছিল কি এক খেলা।...
...বাকিটুকু পড়ুনগঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...
একসময় ভারতীয় কূটনীতিক, রাজনীতিবিদ কিংবা বাংলাদেশের কিছু ক্ষমতাসীন নেতা এমন ভাষায় কথা বলতেন, যেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র নয়; বরং কোনো ছোট ভাই, আদরের বোন বা... ...বাকিটুকু পড়ুন

যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।
পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।
তাই...
...বাকিটুকু পড়ুনLaptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান

দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত...
...বাকিটুকু পড়ুন
ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক...
...বাকিটুকু পড়ুন