somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বদলে দাও,যাও এবং যাই।।

৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বরাবরই একটি শ্লোগান খুব জনপ্রিয় আমাদের মাঝে ।। আমরা নিজেদের দেশপ্রেমকে সমুন্নত রাখতে অন্যকে বরাবরই আাকারে-প্রকারে জানাই এটা।। কিন্তু ভুল করেও বলি না আসুন বদলে যাই।। কেন যে বলি না বা বলতে পারি না,সেটা জানি না।। কিন্তু সহজ সরল ভাবে বুঝি এটা বললেই নিজের ভুল-ভ্রান্তি গুলি প্রকাশ হয়ে পড়বে।। সাথে পথে চলার সারমর্মটুকুও।।
একই ভাবে একথাটি ও বলতে পারছেন না আমাদের নেতৃত্বে থাকা নেতা-নেত্রীরাও।। পারছে না সমাজের মঙ্গলকামনায় শপথ নিয়ে চাকুরীরত,নেতৃত্বের লোকজন এমনকি সমাজবিদেরাও।। ব্যতিক্রম যে নেই তাও বলি না।। কিন্তু সবলের চাপে দূর্বল বরাবরই পদানত,ম্রিয়মান।। আর আছে গনতান্ত্রিক দেশের “মিডিয়া”!! (অবাক চিন্হ কেন ব্যবহার করলাম,বুঝে নিয়েছেন তো)।। এই বিভাগটি পৃথিবীর অন্যান্ন দেশে সফল ভাবে কাজ করলেও,কোন এক জীয়নকাঠির সংষ্পর্সে বাংলাদেশে হয়ে যায় “জী হুজুর”।। বাকি রইলাম আমরা,দেশের সাধরন নাগরিক।। আমরাই এদল,সেদল,তমুক দলকে ক্ষমতায় বসাই (সন্দেহ কি তায়) তারপর সেই আনন্দের আফিম খেয়ে সুখনিদ্রা যাই।। একেবারে পাচটি বছরের জন্য।। (কুম্ভকর্নের আধুনিক সংষ্করন)।। যা করবেন তেনারাই, আমরা নিমিত্ত মাত্র।।
ক্ষমতায় আসীনরা ভাবছেন জনগনতো ম্যান্ডেট দিয়েছেই ,সমর্থনও আছে।। থাকবে পাশেও।। সুতরাং ভয় কি।। দিপ্তপায়ে নিজের পরিকল্পনা সফল করার পথে মার্চপাষ্ট করে যেতেই হবে।। পথে বিরোধী সব বাধাকে তুচ্ছ করে।। আর বিরোধীরা ভাবে এভাবে আমাদের তুচ্ছ-তাচ্ছিলো করে যেতে দেব না।। কন্টকাকীর্ন করে তুলবো পথ।। তাই তো সাদাকেও সাদা বলতে ভয়।।
এবার জনগনের মন্ত্রীরা!! এরা যে কোন যোগ্যতায় এতোদুর এসেছে বা কারা এদের কিভাবে নির্বাচিত করেছে তাই ভেবে কুল-কিনারা পাচ্ছি না।। এরা শিক্ষায় শিক্ষিত ঠিকই,কিন্তু কাজে-কর্মে?? ইনারা আজো জানেন না পারিবারিক ভাষা এবং রাজনৈতিক ভাষার পার্থক্য ।।ফলাফল বহির্বিশ্বে এবং দেশে নিজেরই করা মন্তব্য নিয়ে কি বলবো (লজ্জাতো নেই ই) পর্যুদস্ত।। আজ এক কথা বলে কালই সেটা থেকে “সসন্মানে) পশ্চাপসারন।। প্রসংগত মনে পরে একটি চুটকির কথা।। রহিম ও করিম দুই বন্ধু ।। একদিন কে বেশী বাহুবান প্রমান করতে কুস্তির আয়োজন হলে রহিম হেরে গিয়ে দুরে যেয়ে বলে আজ আমি আজ পান্তাভাত খেয়েছি বলে পারলাম না,কাল গরম ভাত খেয়ে আসবো তখন দেখিস!!
দেশের বর্তমান পরিস্থতিতে মন্ত্রী এবং বিভিন্ন বিভাগের বিভিন্ন মন্তব্যে বিরোধী এবং সমর্থক গোষ্ঠীতে ভাবনা একটু ভিন্নই।। বিরোধীদের পোয়াবারো তো সমর্থকদের খুজতে হচ্ছে উকিলদের মত ফাক-ফোকর!! কারন সেই সাদাকে, সাদা বলা যাবে না।। কেন খুজে বের করো।।
দেশ এগিয়ে যাচ্ছে সবদিক দিয়েই।। বিদ্যুৎেকেন্দ্রে,বিশ্বমর্যাদার ব্রিজে,বর্তমানের বিদেশী হত্যার রহস্য উদ্ঘাটনে এবং সাম্প্রতিক ঘটে যাওয়া প্রায় প্রথমবারের মত আসুরার মিছিলে গ্রেনেড বা বোমা হামলা।। আরও কত কি?? আসলে আমার প্রশ্ন করার ও অধিকার নেই।। গনতন্ত্র নিয়ে আমিও বড় কথা বললেও আমি জানি তৃতীয় বিশ্বে এর আসল রূপ!!
এতো গেল বকোয়াস।। এবার আমাদের কথায় আসি।। আমরা প্রতিনিয়তই দলের জন্য জান কোরবান।। কিন্তু একবারও ভেবে দেখি না যে দলের জন্য আমি আমার প্রিয়তমা,সন্তান,ভাই-বোনের মমত্বকে দুরে ঠেলে দলের জন্য এতো ত্যাগ করছি কেন?? আমার নিজের জন্য কিছু চাই না কিন্তু দেশ এগিয়ে যাক শনৈ শন্যে।। তাও তো হচ্ছে না।।
বাকি রইলো হারাধনের সর্বশেষ একটি মনি,মিডিয়া।। বহুল আলোচিত এবং আলোকিত এই বিভাগটির ব্যাপারে কিছু না বলাই ভাল।। এরা জ্ঞ্যানে-“অজ্ঞ্যানে” আমাদের প্রতিনয়ত সরবরাহ করে যাচ্ছে খবর,পরিস্থিতি সাথে জ্ঞ্যানও।। কি আর বলবো।। আসলে বিশ্ব-মিডিয়ার মূল অর্থের সাথে ইনারা মাছ,তরকারী,আর বাজারদরকেই মূল বলে ধরে নিয়েছেন।। আসলে যার সীমা যেখানে।। যেখানে খোদ আমেরিকাতেই আজ ৯/১১র পোষ্ট-মর্টেম করতে যেয়ে প্রবল ক্ষমতাশীনদের বিরুদ্ধে ভিডিও,,কলাম লেখা হচ্ছে,সেখানে আমাদের মিডিয়াগুলি জীহুজুরের গন্ডীই পেরোতে পারে নি।।
আমার কথা।। সমর্থন করবো ভাল কথা।।কিন্তু এমন ভাবে নয় যে,তা বুমেরাং হয়ে আবার আমাকেই না আঘাত করে।। আমরা সচেতন কি এব্যাপারে?? সত্যি বলতে কি না।। তাই তো দেখি পলায়নী মনোভাব।। আমরা ভেবে দেখি না আমাদের জোরেই আজ এতো কিছু।।
লাভ হোক বা না হোক আমরা জয়গান গেয়ে যাচ্ছি বলেই দলের বাড়-বাড়ন্ত।। তাহলে কি একটুও ভেবে দেখবো না??
আসলে সময় এবং বয়সের কারুকাজ।। যার ফাদে আমি আর আপনিও।।
আমি বলতে পারি না কেন মিডিয়া,মন্ত্রী,এবং শৃংখলা রক্ষা বাহিনীর সামজ্ঞস্য নেই??
তাইতো আমিও বিস্তারিত লিখতে ভয় পাচ্ছি আপনিও আপনার কথা।। কিন্তু ভিন্ন অর্থে??
আসলে আমরা কোথায়?? কতিপয় লোভীর পদতলে না স্বাধীন,মুক্ত মনের??
আমি কিন্তু পারি নি এই বৃত্ত থেকে বের হতে।। আপনি?? গুরুত্বপূর্ন বলেই কি??
কিন্তু ভুলেও বলি না এসো সমবেত ভাবে আমরা বদলে যাই।। কেন,বুঝতে পারছেন কি??
আসলে বদলে দাও,বদলে যাওর সাথে একটিই পার্থক্য,আমি আছি তোমাদের সাথে তাই বদলে যাই।।
লিখতে পারতাম অনেককিছুই, কিন্তু সময় আর ভাবনার অভাবও যে আছে ।।
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১২:০৯
৩০টি মন্তব্য ৩০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

শেয়ার বাজারকে গতিশীল করতে স্টক ব্রোকারদের নিয়ে বৈঠকে বসছে ডিএসই আজ ১৪-০৯-২০২৬

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৭



বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকার

ভূমিকা

একটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি... ...বাকিটুকু পড়ুন

×