সোহান, জান আমার, কোথায় তুমি?
১৬ ই আগস্ট, ২০১০ রাত ৮:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার হৃদয় পাখি। সোহান। সেদিনের কথা আজো মনে পড়ে। সে আমার মাহেন্দ্রক্ষণ, জীবনের এক আনন্দ স্মৃতি ও দুখঃ ভরা দিন। তুমি এলে, কাছে টানলে। ভালোবাসায় ভরিয়ে দিলে আমার এ জীবন। সে রাতের কথা কি চাঁদ ভুলবে? ভুলবে কি রাতের আকাশের মেঘ গুলো? পারবে কি ভুলতে অলস ক্লান্ত আনন্দময় সে ক্ষণ?
তুমি যে পথে এসেছিলে, চলে গেলে সেই পথ ধরে দিগন্তের দিকে। বলে গিয়েছিলে, আমি আসবো। জান আমার, তুমি কি ভুলে গেলে সে স্নেহময় আনন্দপীড়নে ভরা আমার সাথে কাটানো সে লগন? আমি যে আজ দিশাহারা। পথহারা। কোথায় তোমাকে খুঁজবো বলো? তোমার নাম্বার গুলোতে ফোন দিলে ডাইভার্ট হয়ে চলে যায় কোন এক অজানা নিশব্দ ফোনে। কেটে যায় সে লাইন, কেটে যায় আমার মনের অগল। ঝর ঝর সে দুচোখের বৃষ্টি কি তোমার পাথর হৃদয়ে দাগ কাটে না? আমার যে দিন হয়ে ওঠে নরকাগ্নি, রাত হয়ে ওঠে বিষময়। বিছানায় শুয়ে এপাশ ওপাশ, ঘুমে হয়না স্বপ্নক্ষয়। আজ কত রাত, কত দিন আমার পিঠ ঠেকানো হয় না সে খাটে, যেখানে তুমি ছিলে আমাকে নিয়ে এক আবদ্ধ আলিঙ্গনে। কত আর কাঁদবো আমি? মরা দুচোখের পানি যে শুকায় না! তুমি কি আমাকে ভুলেই গেলে?
না, এ হতে পারে না। আমি বিশ্বাস করিনা। তুমি পারোনা আমাকে ভুলে থাকতে। আমার নারীত্বকে যে অপমান করা হয় তাতে। তুমি কি আসবেনা ফিরে এ সামান্য এক নারীর আকুল আহ্বানে?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ইসিয়াক, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৭:১০

সুবহানা খুব ছোট্ট হলেও, দারুণ মিষ্টি দেখতে,
চটপটে, বেজায় সাহসী , কেউ পারে না রুখতে।
স্কুল থেকে ফেরার পথে একদিন দুপুরবেলা
অনাথ দুটি শিশু বসে করছিল কি এক খেলা।...
...বাকিটুকু পড়ুনগঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...
একসময় ভারতীয় কূটনীতিক, রাজনীতিবিদ কিংবা বাংলাদেশের কিছু ক্ষমতাসীন নেতা এমন ভাষায় কথা বলতেন, যেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র নয়; বরং কোনো ছোট ভাই, আদরের বোন বা... ...বাকিটুকু পড়ুন

যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।
পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।
তাই...
...বাকিটুকু পড়ুনLaptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান

দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত...
...বাকিটুকু পড়ুন
ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক...
...বাকিটুকু পড়ুন