প্রথম আলোর অনলাইনে প্রথমে খবরটা পাই। আমার জম্ম স্থান লোহাগাড়ায় হওয়ায় খবরটা আমার দৃষ্টি আকর্ষন করে। যদিও দীর্ঘদিন দেশের বাহিরে থাকায় এখানকার এম পি বা কোন দলের নেতা কাউকে চিনি না। আর খবরটা সভাবিক হিসাবে নিয়েছি কারন ঐতিহাসিক ভাবে সাতকানিয়া লোহাগাড়ায় জামায়েতের সমর্থক বেশী।
খারাপ লাগল জুতা নিক্ষেপ ঘটনার ভিডিও ফাইসবুকে দেখে। জুতা মারার সময় এম পি মঞ্চে বসেছিলেন আর মঞ্চটা সিরাতুন্নবির মঞ্চ। একটা ধর্মীয় আলোচনা সভার মঞ্চ। মঞ্চে হুজুরাও ছিলেন এবং ভিডিওতে দেখা যায় জুতা গিয়ে পড়ে হুজুরের গায়ে।
অতিতে আমরা দেখেছি রাজনৈতিক মারামারিতে পুড়ে গেছে পবিত্র কোরআন শরীফ। আর অন্য সব ঘটানার মতো এই ঘটনাতেও এক পক্ষ আর এক পক্ষকে দোষারপ করেছে। কে করেছে আমরা সত্যি জানি না। তবে এটা জানি যে দু পক্ষ ছিলো তার যে কোন এক পক্ষ বা উভয়ে আগুন লাগিয়েছে আর সে আগুনে পুড়েছে মুসলিমদের কাছে পৃথিবীর শ্রেষ্ট কিতাব টি।
দুঃখ এখানে, ক্ষমতার লোভ আমাদের দল গুলোকে কোথায় নিয়ে যাচ্ছে। মানুষের জন্য রাজনীতি করে মানুষ মারতেছে, ধর্মের নামে মানুষ মারতেছে, শেষ পর্যায়ে গিয়ে দেখি ধর্মও রাক্ষা পাচ্ছেনা আমাদের রাজনৈতিক দলগুলোর হাত থেকে .।.।।
আল্লাহ তুমি রক্ষা করো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

