পরাজয় আমাদের চারদিক থেকে ঘিরে ধরেছে। যত কিছুই করি ( এমন কি পাকিস্থানের বিপক্ষে ৩২৬) পরাজয়ের হাত থেকে রেহায় পাচ্ছি না। মনে হচ্ছে আমাদের দল জয় কি জিনিষ তা ভুলে গিয়েছে। এমন অবস্থায় সবার মন খারাপ। আর আমাদের ক্রিকেটারদের মনের অবস্থা তাই। একের পর এক ধেয়ে আসতেছে সমালোচনার তীর। এমন অবস্থায় বোর্ডের উচিত খেলোয়াড়দের আগলিয়ে রাখা।
কিন্তু গত সপ্তাহে শুনলাম বোর্ড সভাপতি বলতেছে বড় ধরনের পরিবর্তন আসতেছে বিশ্বকাপের পর। শুনেতো অনেকের মত আমারও মাথায় হাত। আমরা খেলোয়াড়দের সমালোচনা করি অপেশাদার বলে। রাগ করে বলি আমাদের মধ্যে প্রোফেশনালিজমের অভাব। কিন্তু পাপন সাহেবের কথা শুনে বুঝলাম সমস্যাই গোড়াতে। বোর্ড নিজেই জানে না প্রফেশনালিজম কি !!!!!
তা না হলে খেলা চলাকালিন সমায় কোন বোর্ড এমন ঘোষনা দেয়? এশিয়ার সবচেয়ে অগোছালো বোর্ড মনে হয় পাকিস্থান ক্রিকেট বোর্ড। আজ একজনের কাছে তো কাল আর একজনের কাছে। তারাও তো এমন কিছু করে না।
আর পরিবর্তন জদি করেতে হয় তাহলে তা করা উচিত মাথা থেকে। আমি প্রথমে পাপন সাহেব কে জিজ্ঞাস করতে চাই আপনি হলফ করে বলেন জীবনে কখনো বেট বল নিয়ে মাঠে গেছেন কিনা। প্রফেশনাল ক্রিকেট খেলা দুরের কথা। সাবেক প্রসিডেন্টের পোলা (আপনার বাবা ছিলেন আমার পছন্দের একজন রাজনীতিবিদ) এটাই আপনার বোর্ড প্রধান হবার পেছনে প্রধান যোগ্যতা। এই যদি হয় অবস্থা তাহলে ক্রিকেট থেকে ভাল কিছু কি ভাবে আশা করা যায়।
আর আমাদের ক্রিকেটারের সাত জনমের ভাগ্য তাদের জম্ম বাংলাদেশে এবং তারা বাংলাদেশে জন্য ক্রিকেট খেলে। এমন দর্শক তারা পৃথিবীর অন্য কোন দেশে পাবে না।
এখন আমাদের আরো কিছু পাবার পালা। তবে এবার না পেলেও আমরা আছি বাংলাদেশ ক্রিকেট টিমের সাথে এবং থাকবো। জয় হোক ক্রিকেট পাগল এদেশের।
যারা বিদেশে তারা অনলাইনে সরাসরি খেলা দেখুন কম্পিউটারে বা মোবাইলে। এখানে ক্লিক করুন।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


