![]()
![]()
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল রোববার দুই কেজি ৩০০ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। দুবাইফেরত এক যাত্রীর কাছ থেকে ২০টি বারে থাকা এই সোনা উদ্ধার করা হয়।
আটক ওই যাত্রীর নাম নজরুল ইসলাম। বিমানবন্দরে কর্মরত শুল্ক কর্মকর্তারা জানান, বেলা ১১টার দিকে কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজ দুবাই থেকে কাতার হয়ে ঢাকায় অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে ওই উড়োজাহাজে অভিযান চালিয়ে শুল্ক কর্মকর্তারা নজরুলের শরীরের বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা ওই বারগুলো খুঁজে পান। এরপর তাঁকে কাস্টমস হলে নিয়ে আসা হয়। গত বছর বিমানবন্দরে ১০৫টি চালানে আসা ৪১৫ কেজি সোনা আটক করা হয়।
=========================================
আন্তজার্তিক বাজারের চাইতে বাংলাদেশে ও ভারতের স্বর্ণের দাম কম হওয়াতে চোরাকারবারীরা বিনা শুল্কে স্বর্ণ পাচারের লিপ্ত রয়েছে। রাঘব বোয়ালরা ধরা ছোঁয়ার বাইরে থাকলেও চুনোপুটিরা মাঝে মধ্যে ধরা পড়ছে। এই খবর মিডিয়ার কল্যানে আমরা দেখতে পাই। ধরা পড়ার পর পরবর্তী দৃশ্য গুলো আর দেখানো হয় না। গ্রেফতারকৃতদের কি জেল-জরিমানা হয় নাকি উপরের মহলের চাপে ছেড়ে দেয়া হয় কেউ আর জানতে পারেনা। বিমানবন্দরের এক শ্রেনীর কর্মকর্তা এই অবৈধ কাজে জড়িত। ভাগবাটোয়ায় একটু উনিশ-বিশ হলেই ধরিয়ে দেয়া হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

