somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রত্যেক বাবা-মায়েরই উচিত সন্তানের ভালোর জন্য তাদের সামনে প্রকাশ্যে ঝগড়া বিবাদে লিপ্ত না হওয়া

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সংসারে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ অস্বাভাবিক কিছু নয়। কিন্তু এটি যখন প্রকাশ্যে শিশু সন্তানদের সামনে ঘটতে থাকে তখন সেটি সীমা ছাড়ায়। এটি ঐ শিশুটির উপর দারুণ প্রভাব ফেলে। প্রভাবিত করে শিশু মনকে, তার আচরণে, তার ভবিষ্যৎ জীবনে। শিশুদের মন সাদা কাগজের মতো। সে যা দেখে তারই ছাপ গিয়ে পড়ে তার মনের উপর। ফলে পরবর্তী জীবনে সে তা-ই অনুকরণ করতে শুরু করে।

বিশেষজ্ঞদের মতে - বাচ্চাদের শেখার পদ্ধতি হচ্ছে ‘দেখন শিখন প্রক্রিয়া’ বা অবজারভেশন লার্নিং। অর্থাৎ তারা যা দেখে তার থেকেই শিখে থাকে। তাই বাচ্চারা যখন বাবা-মাকে উচ্চস্বরে কথা বলতে বা ঝগড়া করতে দেখে কিংবা এটা-সেটা ভাঙচুর করতে দেখে, তখন তারাও সেটা শিখে ফেলে। আর বাচ্চাদের শিখন প্রক্রিয়াটাও হয় খুব দ্রুত। ফলে পরবর্তী সময়ে স্থান-কাল-পাত্র নির্বিশেষে যেকোন সময়ে বাচ্চারা সেটি প্রয়োগ করতে থাকে। আর বাচ্চাদের এহেন আচরণে বাবা-মাদের পড়তে হয় লজ্জায়-অপমানে। বাবা-মা তখন সন্তানকে শাসনের জালে বাধতে চেষ্টা করেন বৈকি কিন্তু সফলকাম হতে পারেন না। শুধু যে অশোভন আচরণ বা গালাগাল শেখে তা-ই নয়, এটি তার ব্যক্তিত্বকে প্রভাবিত করে। এমনকি তার সঠিক মনো:বৃদ্ধি ব্যাহত হয়, ভবিষ্যৎ জীবনেকেও জটিল করে তোলে। সচেতন বা অসচেতন বাবা-মা চাইলেই কিন্তু এই সমস্যা থেকে বেরুতে পারেন না। যতক্ষন পর্যন্ত শিশুটির বাবা-মা নিজেরা সংশোধিত হচ্ছেন না, ততক্ষন পর্যন্ত এটি সম্ভব নয়। মা-বাবার পরস্পরের প্রতি যদি শ্রদ্ধাবোধ না থাকে তাহলে শিশুটির ভেতরও শ্রদ্ধাবোধ আসবে না।


۞ প্রত্যেক বাবা-মায়েরই উচিত সন্তানের ভালোর জন্য তাদের সামনে প্রকাশ্যে ঝগড়া বিবাদে লিপ্ত না হওয়া।

۞ বাচ্চাদের সামনে সংযত আচরণ করা উচিত । হাসি-খুশীতে থাকা উচিত।

۞ মা-বাবা যদি বদমেজাজি হন, তাদের সন্তানটিও হয়ে পড়ে রগচটা, বদমেজাজি।

অথচ আমরা সবাই চাই যে আমাদের সন্তানটি যেন হয় ভদ্র-নম্র স্বভাবের; সুন্দর আদব-কেতা নিয়ে যেন বেড়ে ওঠে মার্জিত রুচির এক সুনাগরিক হিসাবে। এই উদ্দেশ্য পূরণ করার জন্য পরিবার তথা বাবা-মায়েরই মুখ্য ভূমিকা থাকে। বস্তুত বাবা এবং মায়ের ভূমিকা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ।


সুত্রঃ নেট থেকে-----------

১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×