![]()
![]()
![]()
![]()
![]()
![]()
রাসুলুল্লাহ (সাঃ) এর বানীঃ
“তোমরা কুরআন পাঠ কর। কেননা, কুরআন কিয়ামতের দিন তার পাঠকদের জন্য শুপারিশ করবে।”
(সহীহ মুসলিম)।
রাসুলুল্লাহ (সাঃ) আরও বলেন: “কুরআনের অভিজ্ঞ ব্যক্তি পূত পবিত্র সম্মানিত ফেরেশতাদের সাথে অবস্থান করবে। আর যে তোতলায় অথচ তার পরও কষ্টকরে কুরআন পাঠ করে সে দ্বিগুণ সোয়াবের অধিকারী হবে।
(বুখারী ও মুসলিম)।
রাসুলুল্লাহ (সাঃ) আরও বলেন: “আল্লাহর কিতাব থেকে যে একটি হরফ পড়বে সে তার বিনিময়ে একটি সোয়াব পাবে। আর একটি সোয়াব দশটি সোয়াবের সমান। আমি তোমাদেরকে বলি না যে “আলিফ-লাম-মীম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মীম একটি হরফ।
(তিরমিযী, হাসান-সহীহ্)।
হে আল্লাহ! হে পরম দয়ালু!! তুমি আমাদেরকে কুরআনের আলোয় আলোকিত মানুষ বানাও।
সুত্রঃ
অনুবাদক: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
লিসান্স: মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সৌদী আরব
জুবাইল দা’ওয়া এন্ড গাইডেন্স সেন্টার, সৌদী আরব

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

