//====হাসিনা ভাবীর প্রবাসী স্বামীটা মরে গেল, আর কোন দিন উচ্চস্বরে স্বামীর সাথে কথা বলতে পারবে না====//
কাল রাতে হঠাৎ করে আমার মোবাইলে বউয়ের ফোন, "জারিফার আব্বু, পাশের বাসার হাসিনা ভাবীর হাজবেন্ড দুদিন আগে সৌদী আরবে মারা গেছে।" এই সংবাদ শুনে কাল থেকে মনটা খারাপ হয়ে আছে। শুক্রবার ছুটির দিনে নেটের বাইরে ছিলাম বলে এই দুঃসংবাদটি শেয়ার করতে পারিনি।
হাসিনা ভাবী আমাদের পাশের বাসার মালিকের বউ। দুই কন্যা সন্তানের মা। ভাবীর হাজবেন্ড সৌদী আরবে থাকে। ভাবী প্রতিদিন সকালে বেলখনিতে দাড়িয়ে হাজবেন্ড এর সাথে উচ্চস্বরে কথা বলতেন। ভাবীর কথা শুনে আমরা হাসাহাসি করতাম। এখন আর উচ্চস্বরে ভাবী তার হাজবেন্ড এর সাথে কথা বলতে পারবে না। ভাবীর হাজবেন্ড না ফেরার দেশে চলে গেছে।
দুদিন আগে নাকি ভাইটি অসুস্থ হয়ে পড়লে ডাক্তারের কাছে গিয়েছিলেন। ডাক্তার ওনার কথা ভাল করে না শুনে একটি ইনজেকশন দিয়েছিলেন। ইনজেকশন দেবার পর ওনার শরীর ফুলে যায়। তারপর হঠাৎ করে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
ভাইটি বহু বছর প্রবাসে থেকে অর্থ উপার্জন করে তিন তলার ছোট একটি বিল্ডিং তৈরী করেন। কয়েক বছর পর পর দেশে যেতেন। মাঝে মধ্যে আমার সাথেও দেখা হতো। কথা হতো। ওনার অকাল মৃত্যুতে হাসিনা ভাবীর পরিবারে এখন শোকের মাতম চলছে।
লাশটি দেশে পৌছতে আরো অনেক দিন অপেক্ষা করতে হবে। লাশ দেশে না আসা পর্যন্ত, একটু না দেখা পর্যন্ত, কবর না দেয়া পর্যন্ত কারো কান্না থামবে না। কেউ তাদেরকে শান্তনা দিতে পারবেনা। অবুঝ কন্যা দুটির কান্নায় হয়ত সবাই কাঁদবে।
ওনার মৃত্যুর সংবাদ শুনে আমার ও খারাপ লাগছে। কারণ আমি যে প্রবাসী। আমার মত লক্ষ লক্ষ প্রবাসী আজ ঘর ছাড়া। বছরের পর বছর আমরা দেশের বাইরে থাকি। প্রায় এক কোটিরও বেশী প্রবাসীর কেউ না কেউ প্রতিদিন লাশ হয়ে দেশে ফিরছে।
হে আল্লাহ! এই দুর প্রবাসে আমাদেরকে সুস্থ রাখিও। আমিন।
//====হাসিনা ভাবীর প্রবাসী স্বামীটা মরে গেল, আর কোন দিন উচ্চস্বরে স্বামীর সাথে কথা বলতে পারবে না====//
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
চা এর আড্ডা।

শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি
কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।
২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন
২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন
৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন
পুরানো সেই দিনের কথা ....

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।