বাঙালের ব্রিটিশ বুদ্ধি-1
০৫ ই জানুয়ারি, ২০০৬ সন্ধ্যা ৬:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ব্রিটিশ বুদ্ধি শব্দটি হয়তো অনেকের চেনা। ঋণাত্মক অর্থেই তা ব্যবহৃত হয়। বিলেত আসার আগে ভাবতাম ব্রিটিশদের প্রতি ঘৃণা থেকেই হয়তো তাদের ওপর আমাদের এই দোষ চাপানোর প্রচেষ্টা। বিলেত এসে বুঝলাম যা রটে তা অনেকটাই বটে। বাঙালের ব্রিটিশ বুদ্ধি নামের এই জার্নালে ধারাবাহিকভাবে আমি সেসব বুদ্ধি-শুদ্ধির প্রমাণ সরবরাহ করবো। আপাতত: আশা তাই। পাঠকরা মনে করিয়ে দিলে আরো বেশি স্মরণে থাকবে।
ব্রিটিশ বুদ্ধি শব্দটির সাথে আমার প্রথম পরিচয় ফুটবল মাঠে। পঞ্চম শ্রেণীর ছাত্র আমি। দীপু ভাই আমাদের এক ক্লাশ সিনিয়র। কিন্তু বাকীসব ভাইদের মত ফুটবল খেলায় তার ভীষণ নাম-ডাক। রীতিমত ভাড়ায় খেলেন। তার কিনা নাম দেয়া হলো ব্রিটিশ। দীপু'র চেয়ে ব্রিটিশ নামেই বেশি পরিচিত তিনি। এরকম নামের কারণটা শুনে ভিরমি খাওয়ার জোগাড়। ভাড়ায় খেলতে গিয়ে দীপু ভাই বিপক্ষ দলের কাছ থেকে পয়সা খেয়েছে। সেদিন সে খেলছিল গোলরক্ষক হিসেবে। পয়সা নিয়ে সে গোল ছেড়ে দিয়েছে। তার একটা ছোট্ট অজুহাত তিনি অবশ্য দিয়েছিলেন। যারা ভাড়া নিয়েছিল তারা আগাম পয়সা ঠিকমত পরিশোধ করেনি। সুতরাং তিনি বিপক্ষের প্রস্তাবে সাড়া দিয়েছেন। একেই বলে ব্রিটিশ বুদ্ধি। সত্যিকার অর্থেই কি ব্রিটিশরা এরকম?
নানা ঘটনা, উপ-ঘটনা আর বিভিন্ন উদাহরণের জন্য চোখ রাখুন সোনার ময়না পাখিতে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি
কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।
২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর...
...বাকিটুকু পড়ুন
২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে...
...বাকিটুকু পড়ুন