পাহাড়ের বাকে বাকে -৩য় পর্ব ।
২৩ শে মার্চ, ২০১৪ রাত ৮:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঘুরতে ঘুরতে বিকেল হয়ে গেল । মেঘলায় উপজাতিদের দোকান থেকে চড়া দামে ডাব আর শশা খেয়েছিলাম , এছাড়া আরকিছু পেটে পড়েনি তাই হোটেল তাজিংডং এ খাবার খেয়ে নিলাম । এরপর রুমে বিশ্রাম । সন্ধায় ২নং গলিতে গ্রামীন ব্যাঙ্কের উল্টোদিকে এক চাচার দোকানে মুড়ি মিকচার খেলাম । জিনিসটা অনেকটা ইফতারির ছোলা-মুড়ির মত । বেশ ভাল লাগল । এরপর যতদিন বান্দরবানে ছিলাম প্রতিদিন সন্ধায় এটা খেয়েছি । নাস্তা করে ম্যালেরিয়ার প্রোফাইল্যাক্সিসের জন্য দোকানে মেলাসাইড ট্যাবলেট কিনতে গেলে শুনলাম , এখন বান্দরবানে ম্যালেরিয়া প্রায় শুন্যের কোটায় তাই প্রোফাইল্যাক্সিসের প্রয়োজন পড়েনা । তারপর হোটেলে ব্যাক করলাম । সেখানে পরিচয় হল মারমা তরুন প্রু সে এর সংগে । সে লোকাল পত্রিকায় কাজ করে । খুব লাজুক কিন্তু মিশুক । মারমা কৃষ্টি কালচার নিয়ে বেশ কিছুক্ষন আড্ডা হল । মোবাইল নং এবং ফেসবুক আইডি বিনিময় হল তার সাথে ।
রাতের খাবার খেলাম এম. আমিরাবাদ হোটেলে । কয়েক রকম ভর্তা পাওয়া যায় । রান্না বেশ চমৎকার এবং সাশ্রয়ী । বান্দরবানের ৩ নং গলিতে আমিরাবাদ নামে ২টি হোটেল আছে । একদম শেষ মাথার হোটেলটি বেশি ভাল ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি
কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।
২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর...
...বাকিটুকু পড়ুন
২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে...
...বাকিটুকু পড়ুন