somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাহাড়ের বাকে বাকে -৫ম পর্ব ।

২৫ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সমুদ্রপৃষ্ঠ থেকে বগা লেকের উচ্চতা প্রায় ৩,৫০০ ফুট । বগা লেকের উপর উঠতে গিয়ে জান বের হওয়ার দশা । অনভ্যস্ত পা আর সামনে এগুতে চায় না । কয়েকবার বিশ্রাম নিতে হল । চারপাশের পাহাড়ের দৃশ্য বেশ সুন্দর । নিচে গভীর খাদ ।অবশেষে বগা লেকে উঠতে সমর্থ হলাম । বাংলাদেশের ভূতাত্ত্বিকগণেরমতে বগা হ্রদ মৃত আগ্নেয়গিরির জ্বালামুখ কিংবা মহাশূন্য থেকে উল্কাপিণ্ডের পতনের ফলে সৃষ্টি হয়েছে।অনেকে আবার ভূমিধ্বসের কারণেও এটি সৃষ্টি হতে পারে বলে মত প্রকাশ করেছেন।


আবার স্থানীয় আদিবাসীদের উপকথা অনুযায়ী,অনেক কাল আগে পাহাড়ের গুহায় একটি ড্রাগন বাস করতো। বম ভাষায় ড্রাগনকে "বগা" বলা হয়। ড্রাগন-দেবতাকে তুষ্ট করতে স্থানীয়রা গবাদী পশু উৎসর্গকরতেন। কিন্তু একবার কয়েকজন এই ড্রাগন দেবতাকে হত্যা করলে চূঁড়াটি জলমগ্ন লেকে পরিণত হয় । যদিও এই উপকথার কোনো বাস্তব প্রমাণ নেই, তবুও উপকথার আগুন উদগীরণকারী ড্রাগন
বা বগা এবং হ্রদের জ্বালামুখের মতো গঠন মৃত আগ্নেয়গিরির ধারণাটির সাথে মিলে যায়।


বগা লেকে রাতটা থাকার সিদ্ধান্ত নিলাম। লারাম বমের টং এ ব্যাগ রেখে গোসল করতে নামলাম লেকে । লেকের পানি বেশ হিমশীতল । টলটলে পানিতে কিছুক্ষন থাকতেই বেশ ঝরঝরে লাগতে শুরু করল ।
এলোমেলো সাঁতার কাটলাম । বাচ্চাদের মত হৈ হৈ করে উঠলাম । চারপাশের কাউকেই চিনি না , অথচ সবাইকেই কেমন আপন মনে হতে লাগল ।


গোসলের পর পাহাড়ী কুমড়ার সবজি আর মোরগের শক্ত মাংস দিয়ে জম্পেশ খাবার চলল একদফা । এরপর এককাপ চা । একটু বিশ্রাম নিয়ে লেকের চারপাশে চক্কর দেয়ার সিদ্ধান্ত নিলাম । আঁকাবাকা পাহাড়ী রাস্তা । নিচে রহস্যময় বগা লেক ,আর টলটলে পানিতে জলপদ্মের হাতছানি !

দেখতে দেখতে নেমে এলো নিকষ রাত । আকাশে উঠল লক্ষ রুপালী তাঁরা । দুর থেকে অচেনা ভাষার গান আর ঢাকের গুরুগম্ভীর বাদ্য ভেসে এলো । মনটা কেমন কেমন করতে লাগল ।হঠাৎ মনে হল এই বিশাল পাহাড় আর রহস্যময় প্রকৃতি যিনি সৃষ্টি করতে পারেন তিনি কত মহান ?
ﻛُﻞُّ ﻣَﻦ ﻋَﻠَﻴﻬﺎ ﻓﺎﻥٍ
ভূপৃষ্টের সবকিছুই
ধ্বংসশীল।
Whatsoever is on it (the earth) will
perish.
[27] ﻭَﻳَﺒﻘﻰٰ ﻭَﺟﻪُ ﺭَﺑِّﻚَ ﺫُﻭ ﺍﻟﺠَﻠٰﻞِ ﻭَﺍﻹِﻛﺮﺍﻡِ
একমাত্র আপনার মহিমায় ও
মহানুভব পালনকর্তার
সত্তা ছাড়া।
And the Face of your Lord full of
Majesty and Honour will remain forever.
[28] ﻓَﺒِﺄَﻯِّ ﺀﺍﻻﺀِ ﺭَﺑِّﻜُﻤﺎ ﺗُﻜَﺬِّﺑﺎﻥِ
অতএব,
তোমরা উভয়ে তোমাদের
পালনকর্তার কোন কোন
অবদানকে অস্বীকার করবে?
Then which of the Blessings of your Lord
will you both (jinn and men) deny?
(সুরা আর-রাহমান)


তথ্যসুত্র
১) উইকিপিডিয়া

সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:১৩
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×