somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

পয়গম্বর
জীবন হলো এক কাপ গরম চা আর একটি জ্বলন্ত সিগারেটের মতো। গরম চা এক সময় জুড়িয়ে যাবে, সিগারেটের তামাকও পুড়ে শেষ হয়ে যাবে।

দেখা হয় নাই চক্ষু মেলিয়া-১ (কালিমপং-লাভা ট্যুর, অক্টোবর, ২০১০)

০২ রা ডিসেম্বর, ২০১০ সকাল ১০:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"'কোথায় যাবেন দাদা?" - চ্যংরাবান্ধায় ভারতীয় ইমিগ্রেশন অফিসারের প্রশ্নের উত্তরে কইলাম "দাদা, দার্জলিং যাব"। হালার পুতে কয়, "কেন যাবেন দাদা?" মর জ্বালা। মনে মনে কইলাম "শুওরে কয় কি? ওইখানে মাইনষে যায় ক্যান? ডট ডট ফেলাইতে যায়?" কিন্তু মুখে একখান মেকি হাসি মাইরা কইলাম, "দাদা একটু চেঞ্জ-এ এসছি কিনা; ও এলাকাটা বড্ড মনোরম, প্রাকৃতিক সৌন্দর্য অকৃত্রিম, অফুরন্ত এবং অপূর্ব। তাই ওখানে কিঞ্চিত বিচরণের অভিপ্রায় জোগছে মনে।"

পশ্চিমবঙ্গের ওই এলাকায় আমি আগেও গেসলাম।জটিল জায়গারে ভাই। অবশ্য পাহাড় আমারে বরাবরই টানে। তাই অফিস থেইক্কা বহুত কষ্টে বস্-রে 'ম্যানেজ' কইরা, কাজ গুছায়া, ছুটি নিয়া গেলাম ঘুরতে। এই ফাঁকে একটু জানায়া রাখতাছি, আমি কইলাম চান্স পাইলেই চক্কর মারি। যাউকগা, ওইসব কাহানি পরে শুনামু। এলা দাদাদের দ্যাশের কাহানি কই কিছু।

আমি গেসলাম গেল অক্টোবর এর শ্যাষের দিকে। আমার বিবেচনায় এই সেপটেম্বর থেকইক্কা নভেম্বর- এই টাইমটাই দার্জলিং এর ওই সাইডটাতে যাওন ভাল। এর আগে গেলে হুনছি বৃষ্টি-বাদল থাকে। আর পরে গেলে এমুন শীত পড়ে, যে প্রাকৃতিক কাজ শারনের লাইগা প্যান্ট খুইলা কমোডে বইতে গেলে খবর হয়া যায়।

যারা যান নাই, তাগো লাইগা শর্ট-কাটে কইতাছি, ইন্ডিয়ান ভিসা নেওনের পর গাবতলীতে গিয়া লালমনিরহাট/বুড়িমারীর বাসে উইঠা বুড়িমারী-চ্যংরাবান্ধা বর্ডারে যাওয়া লাগবো। তারপর বাংলাদেশের বুড়িমারী বর্ডার দিয়া ওইপারের চ্যংরাবান্ধায় ঢুকা লাগবো। আল্লাহপাকের ৩৬৫ দিনের প্রত্যেকদিন বর্ডার খোলা থাকে সকাল ৯ টা থেইকা বিকাল ৬ টা পর্যন্ত। সন্ধ্যা ৬টার পর যতই চিল্লাচিল্লি করেন, লাভ নাই। বাকী নিয়য়-কানুন জানোনের লাইগা আমারে পরে ফোন দিয়েন। সংক্ষেপে বিস্তারিত কয়া দিমুনে।

চ্যংরাবান্ধা থেইকা বাসে যাইতাছি শিলিগুড়ি শহরে। শালার এমুন খারাপ রাস্তা আমার বাপের জন্মে দেখি নাই। বিকাল ৪ টায় পৌছাইলাম শিলিগুড়ির মাল্লাগুড়ি নামের একটা জায়গাতে। ভাবছিলাম ওইদিনই যামুগা পাহাড়ে। কিন্তু শইলে কুলাইলোনা। বয়স হইছেতো। তাই চিন্তা করলাম, আইজকা রাইতটা থাইক্কা যাই এই শহরে। বোজকা-পাতি নিয়া হোটেল খুঁজতে বাইর হইলাম। একটা হোটেলে গিয়া জিগাইলাম, "রুম মিলেগা?" হেব্বি চেহারার এক মহিলা রিসেপশনিস্ট কয়, "মিলেগা"। এরপর বাকিটা একটু দরদাম কইরা যখন এনট্রি বুকে জাতীয়তা লিখতে গিয়া গর্বের সাথে লিখলাম, "বাংলাদেশী", তখন ওই বেটি দেখি একটু লইরা-চইরা বইলো। যতবারই গেলাম এই পর্যন্ত, ভারতের অন্য এলাকার কথা জানিনা, এই পশ্চিমবঙ্গ, কলকাতার মানুষজন বাংলাদেশ থেইকা আসছি শুনলেই 'বাঁকা চোখে' তাকায়। আল্লাহপাক তাদের মন-মানসিকতা উন্নত করার তৌফিক দান করুন, সবাই বলেন, 'আমিন'।

পরের দিন একটু বেলা কইরা রওনা দিলাম 'কালিমপং' এর উদ্দেশ্যে। যদিও শুরুতে পাঠকরা মনে করছিলেন, আমি দার্জলিং যামু, আসলে এইবার প্ল্যান ছিল, 'সিকিম' যামু। কিন্তু সবার জন্যেই জানায় রাখতাছি, ভারতীয় দাদা-রা বাংলাদেশী, চাইনিজ, বার্মিজ এবং পাকিস্তানী আদমদেরকে সিকিম-এ ঢুকতেই দিবেননা (সূত্র: সিকিম ন্যাশনাল ট্যুরিজম, শিলিগুড়ি)।

পর্ব-২

পর্ব-৩



সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০১১ সন্ধ্যা ৬:৩৭
৯টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×