somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেখা হয় নাই চক্ষু মেলিয়া-২ (কালিমপং-লাভা ট্যুর, অক্টোবর, ২০১০)

১৭ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পর্ব-১

পর্ব-৩

কালিমপং যাবার আগে ওয়েবসাইটগুলোতে ব্যাপক পড়ালেখা করেছিলাম। বিভিন্ন ওয়েবসাইট ঘেটে একটা ভাল পেইজ পেলাম । তবে একটা ব্যাপার আগে থেকেই জানিয়ে রাখছি, ওয়েবসাইটগুলোতে যেসব হোটেলের সন্ধান পাওয়া যায়, ওগুলো বেশ এক্সপেনসিভ। অনেকে হয়তো ভাবতে পারেন, আগে থেকেই হোটেল রুম বুক করে যাওয়াটা নিরাপদ, কিন্তু আমার অভিজ্ঞতা বলে, ওখানে পৌঁছানোর পর একটা না একটা ব্যবস্থা হয়ে যায়।

কালিমপং হনুমান মন্দির

শিলিগুড়ি শহরের পানির ট্যাংকির কাছ থেকে গ্যাংটক (সিকিমের রাজধানী), কালিমপং -এর জীপগুলো ছাড়ে। জনপ্রতি ৮০ রুপি করে নেয়। একটা জীপে ১২ জন করে যাওয়া যায়। আর নিজে পুরো গাড়ি (জীপ অথবা মারুতি) রিজার্ভ করে গেলে কমপক্ষে ২০০০-২৫০০ রুপি পড়ে যাবে। অবশ্য বাসেও যাওয়া যায় কালিমপং। ওই পানির ট্যাংকি থেকে আরও এগিয়ে গেলে বাস টার্মিনাল।

কালিমপং দূর্গা মন্দির

আমি রওনা দিয়েছিলাম দুপুর ৩ টার দিকে জীপে অন্যান্য যাত্রীদের সাথে শেয়ারে। পাহাড়ের আঁকা-বাঁকা রাস্তার অসাধারণ দৃশ্য দেখতে দেখতে কালিমপং পৌঁছলাম সন্ধ্যা ৬ টায়। বাস টার্মিনালে নেমে দেখি প্রচন্ড শীতে কাঁপছি। সময়টা অক্টোবর ২০১০ এর শেষ দিকে। যাবার সময় দু'জন নেপালীর সাথে বেশ খাতির হয়ে গিয়েছিল। তারাই আমাকে ৩৫০ রুপি প্রতি রাতের জন্য একটা গেস্টহাউজ ঠিক করে দিল থাকার জন্যে। কেননা ওই সময়টিতে এত বেশি ট্যুরিস্ট থাকে যে, হোটেলে জায়গা পাওয়াটা বেশ কঠিন একটা ব্যাপার এবং খরচটাও বেশি। সকাল, দুপুর আর রাতের খাবার ওই গেস্টহাউজের নিচের রেস্টুরেন্ট-এই খেলাম।

কালিমপং ভিউ পয়েন্ট

কালিমপং ডেলো পার্ক

কালিমপং বৌদ্ধ মনেস্টারি

পরদিন সকালে একটা মারুতি গাড়ি ভাড়া করে নিলাম একাই। ৯ টি স্পট দেখাবে বললো ড্রাইভার। কিন্তু রবিবার সরকারী ছুটি থাকায় মিউজিয়ামটা বাদ পড়ে গেল। যাহোক, একে একে গেলাম বৌদ্ধ মন্দির, হনুমান মন্দির, দূর্গা মন্দির, ডেলো পার্ক, আর্মি ভিউ পয়েন্ট, বৌদ্ধ মনেস্টারি, অর্কিড এর বাগান ইত্যাদি। রাস্তায় অনেক জ্যাম ছিল সেদিন। ড্রাইভার বললো, কালিমপং হচ্ছে স্কুল-এর শহর। সব স্কুলগুলো সামার ভ্যাকেশন শেষে ওইদিনই খুলেছে। আর এজন্যে জ্যাম। তবে সব জায়গার মধ্যে ডেলো পার্ক-এ ভাল লেগেছে বেশি। ছবির মতো সুন্দর একটা জায়গা। ঢুকতে ভারতীয়দের জন্য ১০ রুপি লাগে। ডেলো পার্কে আমি মেঘের মাঝে হেঁটেছি।

গোর্খাল্যাণ্ড-এর এই শহরটির সাথে দার্জিলিঙ এর অনেক মিল খুঁজে পেলাম। বেশিরভাগ নেপালী অধ্যুষিত এ জায়গাটিতে 'ট্যুরিজম' হচ্ছে স্থানীয়দের প্রধান পেশা। তবে আরও বেশি সৌন্দর্য দেখতে হলে আপনাকে যেতে হবে 'লাভা'। হোটেলের নেপালী মালিকের থেকে জেনে নিলাম কিভাবে লাভা যাওয়া যাবে। তিনিই আমাকে ৭০০ রুপি প্রতিদিনের জন্যে একটি হোটেল ঠিক করে দিলেন লাভাতে। পরদিন রওনা করলাম 'মেঘ-পরী' লাভাতে।

পর্ব-৩
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০১১ সন্ধ্যা ৬:৩৯
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×