আমার মমতাময়ী আম্মাজান আজ সন্ধ্যাবেলা হঠাত্ করে আমার রুমে প্রবেশ করলেন ।
রুমে ঢুকেই কি যেন একটু ভেবে নিলেন , তারপর মাথায় হাত বুলিয়ে বললেন ''তোর কিছু হইছে ? কয়েকদিন ধরে দেখছি মোবাইলের ভিতর সারাদিন চোঁখ আটকাইয়া রাখিস , কিছুক্ষন পর পর হাসিস আবার একটু পরেই দেখি মুখ গম্ভির করে মোবাইল রেখে কাগজে কি যেন লেখালেখি করিস । কোন মানসিক অশান্তিতে আছিস নাকি ? কোনো মেয়েঘটিত ব্যাপার না তো ? দেখ বাবা আর যাই করিস কোন মেয়ের চক্করে পড়িস না । এখনও অনেক সময় আছে । পড়াশোনা টা শেষ কর ।''
আমি ভ্যাবাচ্যাকা খেয়ে কিছুক্ষন মস্তিষ্কের অলিগলি হাতড়ে বেড়ালাম কি অজুহাত দিব । অতঃপর হাসি হাসি মুখ করে বললাম , ''আসলে ব্যাপারটা হইতেছে যে আম্মু , একসাথে তিন চারটা মেয়ের চক্করে পড়ছি তো তাই কোনটা সিলেক্ট করবো বুঝতে পারছি না ।''
আম্মু আমার দিকে এমন অগ্নিদৃষ্টি নিক্ষেপ করল , প্রাচীন আমলে মনে হয় এরকম দৃষ্টি দিয়েই মুনি ঋষিরা পাপিদের ভষ্ম করে দিতেন ।
অনেকদিন পর আবার বুঝতে পারলাম আম্মু আমার জন্য আসলে কত চিন্তা করে । কিছু কিছু জিনিস সবসময় ই মধুর , সমসময় ই অম্লান ।
২৭/০১/১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

