---------শাফায়াত হোসেন (শাওন)
আমাদের চিরচেনা পাড়ায় রোজই সন্ধ্যা নামতো,
অবচেতন মনে; বখাটে কিছু ছেলের গানও শুনতাম।
যে মোড়টা পার হতে রোজ ভুঁরু কুঁচকিয়ে যেত তোমার;
নিশ্পিশ্ করতো শিহরিত কিছু অস্বস্তি।
কপল জোড়ায় থাকতো সূর্যাস্তের শেষ বিস্তৃর্ণ কিরণ;
আর চোখ জোড়ায়, এখন পর্যন্ত জানি না!
ডুব দিতে চাইতাম না, হয়তো হারানোর ভয়ে
তোমার হাতের স্পর্শের আগেই বাতাসে পেতাম তোমাকে!
অজস্রবার হেসে ওঠা, আমার দু’হাতের মুঠোয় বন্দী
চেহারার অভিব্যক্তিতে এ স্থান ছাড়ার অভিপ্রায়;
অগত্যা মুঠোয় সুখ নিয়ে তেপান্তর পার।
পিছনে পড়ে থাকতো প্রহর কাটানো শূন্য চায়ের কাপ;
সবুজ ঘাসে দু’পা ছড়াতেই অদ্ভুত সবুজ তুমি
যেখানটাই সবসময়ই খুঁজে পাও তোমাকে তুমি
আর আমি বরাবরের মতোই মোহগ্রস্থ বাউন্ডুলে;
আসলেই কি সব কিছু বাস্তবতায় পূর্ণ উদ্ভাসীত?
ব্যস্ত গাড়ির কর্কশ হর্ণের ধ্বনিতে ঘোর কাটে;
তখন আর তোমাকে দেখি না!
হাতে ছিল অপূর্ণতার আধকাপ চা!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

