somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"""পরবাসিনী তুমি বললে...!!!"""

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বৃষ্টি টা তখন পুরোপুরি থেমে গিয়েছে। কখনও হিমেল বাতাসে গাছের পাতা থেকে জল ঝরছে। তার ই একবিন্দু জল পরতেই , সাজ্জাদ শিহরিত হয়ে উপরে তাকালও।
শেষ বিকেলে আকাশের বুকে জমাট বাঁধানো মেঘ। সাজ্জাদ আর বুকে ও ওরকম একটা কষ্ট আছড়ে পরেছে। অধর কাঁপানো কথা গুলো কাউকে বলতে না পেরে-ই, আজ ভেজা পিছঢালা পথে নেমেছে সে। একটু অজানা দূরে গিয়ে যদি কষ্টগুলো ভেজানো যায়, যদি খসে পরে বুক থেকে, মন থেকে কিংবা পুরো অস্তিত্ব থেকে!
সব ই “যদির” উপর নির্ভরশীল। ভেজা অনুভুতি গুলোকে সাথে নিতেই ,রাস্তার মাঝে দেখল, এলো চুলে আঁচল ছড়িয়ে একটা মেয়ে বসে আছে নির্বাক চিত্তে।
বিস্ময়ের পুরো রেশ নিয়ে সাজ্জাদ মেয়েটির খুব কাছে চলে গেল। মেয়েটির পরনে রক্তজবা রঙ এর লাল শাড়ি। হাজার কৌতূহল এর ভিড়েও , সব চেষ্টাকে নিস্ফল করে দিয়ে , মেয়েটি নিজেকে দেখতে দেয়নি।
রেখে দিলো শুভ্র জোছনার হাহাকারে। সাজ্জাদ আর না পেরে প্রশ্ন ই করে বসলো,
কে তুমি? মাঝ পথে বসে আছো এভাবে?
সাজ্জাদ এর মনে হলও মেয়েটি ক্ষীণ হেসে বলছে,
আমি পরবাসিনী! শুনেছি তোমার অনেক কষ্ট?

হতভম্ব সাজ্জাদ বলল,
তুমি কিভাবে জানলে?
-বৃষ্টির জল এসে ছুঁয়ে বলে গেছে আমায়! পরবাসিনী যে আমি, যাকে তোমরা চায়ের কাপ আর সিগারেট এর তিক্ত ধোঁয়ায় উড়িয়ে দাও!! কিংবা কাব্য করে বানাও বনলতা সেন, নয়তো অবুঝ গাঁয়ের কচি ধান পাতায় মিশে থাকা পল্লীবালা। কিংবা শহুরে হাওয়ায় বেল্কনিতে দাঁড়িয়ে থাকা কোন যুবতী। এতো আয়োজন করে যার মন পেতে চাও, সে কি তোমার মন জানে না?
-কি চাও তুমি?
-তোমার কষ্টের সাথে যোগ করবো এক আজন্ম পরবাসিনীর কষ্ট !
-এতে কি লাভ তোমার?
-দেখতে চাই, এরপরও তুমি কষ্ট হাতড়ে বেড়াও কিনা।
থমকে যাওয়া সাজ্জাদ কিছু বলতে পারল না। পরবাসিনী নিজেকে ঠিক আগের মতই আড়াল করে বলল,
এক বীরঙ্গনার কথা বলি তোমায়। মুক্তিযুদ্ধের সময় সে তাঁর ভাইদের প্রাণ বাঁচাতে গিয়ে নিজেকে সমর্পণ করেছিলো নির্দ্বিধায়, পাকিস্তানি বুনো হায়নাদের কাছে। দুর্ভিক্ষের ক্ষুধার্ত কুকুরের মত ঝাঁপিয়ে পড়েছিলো সেইসব বুনো দল। নিথর দেহে নির্বিকার ভাবে সে এঁকেছিল এই বাংলাদেশ। ঠোঁটের কোণায় লেগেছিল বাঁকানো হাসি। যেন বুনো হায়নাদের প্রতি তাচ্ছিলের উপহাস।
সাজ্জাদ হতভম্বের মত চেয়ে রইল। তাঁর দুচোখে নদীর চিরচেনা জোয়ার। সন্ধ্যা পেরিয়ে ক্রমশ রাত নামছে। পরবাসিনীকে ঘিরে ধরল জোনাকির মিছিল। পরবাসিনী দুহাতের মুঠোয় জোনাকি নিয়ে বলল,
এক জোছনা প্রেমীর গল্প শোন। প্রবল জোছনার বানে তাঁর মনে অজানা হাহাকার তৈরি হতো। সেই হাহাকারের সন্ধানে এক রাত এ প্রিয় আঙ্গিনা ছাড়তেই পরিনত হল,
কুৎসিত শিকারির শিকারে। না, লোভনীয় সেই যৌবনকে সেদিন অবাক জোছনা বাঁচাতে পারেনি। জোছনাবিলাসী সেই মানবীকে , জোছনার জল টেনে নিয়েছিলো গভীর মমতার আবেগে। মানবী যে ঝলসানো পরিনয় চায়নি!!
সাজ্জাদ এর বুকের ঠিক মাঝখানটায় মোচড় দিয়ে উঠলো যেন। কপলে নোনা জল পানির স্রোত। জোছনা ভাসিয়ে নিয়ে যাচ্ছে পুরো দুনিয়াকে। আহারে! সেই মানবী আর দেখছে না।
পরবাসিনী বলেই যেতে লাগলো অকৃপণ গলায়,
এক পল্লীবধূর কথা শোন। সবে মাত্র যৌবনে পদার্পণ হতেই, তাকে জড়িয়ে দেওয়া হল শুভ পরিণয়ে। সেই নাবালিকা বধূ কল্পনাই করেনি কি এক বিভীষিকা অপেক্ষা করছিলো তাঁর পরিণয়ে। দুচোখে ছিল গোছানো সংসারের মায়া। তাঁর স্বামীর পাশবিক নির্যাতনে গোছানো সংসার হল অগোছালো। বাড়ির পিছনে লেবু বাগানে ঝরাত নিবৃতে চোখের জল। হায়! কে জানতো, সেই লেবুবাগানেই শায়িত হবে যৌতুক বলী হওয়া নববধূটির।
সাজ্জাদ দুহাতে দুকান চেপে ধরল।আর কোন পরবাসিনীর কষ্ট সে শুনতে চায় না। পরবাসিনী না তাকিয়েই বলল,
এখনই থামিয়ে দিতে চাইছ? তোমার রমণী এখনও বেল্কনিতে দাঁড়িয়ে তোমায় খুজছে। তোমাকে ফেরারী করতে চায়নি সে। তাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে ব্লাড ক্যান্সার। যেদিন থেকে সে একথা জানে, তোমার প্রতিটা নীল খাম আর চিঠি সযত্নে রেখে দিয়েছে বুকের মাঝখানে। শুধু ফিরিয়ে দিয়েছে তোমায় ফেরানোর ছলে। তাঁর এই ভয়ংকর অস্ততিতে তোমার কোন অস্তিত্ব জন্মাতে দিতে চায় না সে! তুমি যাবে কি? একবার গিয়ে তাকে জড়িয়ে ধরো, মাথাটা বুকের সাথে চেপে ধরবে? খুব কষ্ট পাচ্ছে মেয়েটা!!
সাজ্জাদ স্তম্ভিত হয়ে হাঁটু ঘেরে বসে পড়ল। পরবাসিনী উঠে দাঁড়িয়ে চলে যেতে লাগলেই , সে বলল,
পরবাসিনী, তুমি কেন আমায় এসব বললে?
শুধু তোমাকে উপলব্ধি করাতে, তোমার চাইতেও অন্য এর কষ্টও অনেক বেশি প্রখর হতে পারে। তুমি যেখানে কাপুরুষের মতো যেতে চাইছিলে, সেখানে তোমায় যেতে দিলাম না।
আর তোমার রমণী যেখানে যাবে, যাওয়ার সময় যেন তোমার ঢের ভালবাসা ,গভীর মমতায় জড়িয়ে নিতে পারে।
-কিন্তু তুমি কে পরবাসিনী?
একটা হালকা দখিণা বাতাস এসে পরবাসিনীর চুল উড়িয়ে নিয়ে গেল,
পরবাসিনীর পরিচয় কোন দিন জানতে হয় না, কখনও জানতে ও চেও না। তোমার আশেপাশেই অসংখ্য পরবাসিনী আছে। পারো তো , সেইসব পরবাসিনীর কষ্টে এক ঝাঁক ফানুস উড়িয়ে দিও। যাতে সেইসব কষ্টরা ফেরারী হতে না পারে। ফেরারী ফানুস পরবাসিনীরা চায় না।
(সমাপ্ত)

View this link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×