অনেক আগের একটা লিখা কবিতা।তখন আমি মাত্র S.S.C পরীক্ষা শেষ করলাম।আগুন নিয়ে খুব লিখার ইচ্ছা ছিল।কেন তা অবশ্য জানি না। আজ আচমকা সবাইকে শোনাতে ইচ্ছা হল। আগে এক সময় নিয়মিত লিখতাম কবিতা। এখন মাঝে মাঝে।
"" আগুন বিলাস ""
-------------------শাফায়াত হোসেন (শাওন)
আগুনে পুড়ে যাচ্ছি,
ঝলস্ েযাচ্ছে আমার পুরো শরীর!
এ আগুন প্রকৃত আগুন নয়;
এ শরীর প্রকৃত শরীর নয়;
এ আগুন হিংসার;
এ আগুন অত্যাচারের
এ আগুন প্রতিশোধের
এ আগুন............
ঘৃণার, বিষের, নির্যাতনের, নিপীড়নের, পরনিন্দার
পুড়ে কয়লা হচ্ছে আমার মন...হৃদয়
অনন্ত কাল ধরে পুড়ছে;
আর কতবার পুড়ব জানি না।
আগুনের তীব্র দাবদাহে কয়লা তবুও নিথর।
একটাই আকাঙ্খা তার;
একটাই চাওয়া, একটা আবেদন....
আরও আগুন .....তীব্র আগুন
আর আমি.....মানুষ!
কয়লা নই, আমার প্রাণ আছে।
প্রথম প্রথম এ আগুনে পুড়তে চাইতাম না;
মনে সায় দিত না;
প্রকৃত অর্থে ভয়ও পেতাম অনেক।
আকস্মিক একদিন খানিকটা পুড়ে গেলাম;
সেই থেকে শুরু ... আজ অবধি পুড়ছি।
আগুন ভাল লাগে,
নীল শিখাসহ জ্বলে উঠা তীব্র আগুন
আগুনে পুড়ছি আমি
এখন আমাকে আগুন পোড়ায় না
আমিই আগুনকে পোড়াই।
মানুষ বলে কথা!
অভ্যাস হয়ে গেছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

