somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

""কোকাকোলায় আসক্তি থেকে মৃত্য!!!!""

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


নিউজিল্যান্ডের এক নারীর অপঘাতে মৃত্যুর ঘটনা তদন্তকারী বিচারক আজ মঙ্গলবার বলেছেন, দৈনিক ১০ লিটার কোকাকোলা পানের আসক্তিই ওই নারীর মৃত্যুর জন্য দায়ী। বিচারক একই সঙ্গে কোকাকোলা পণ্যের গায়ে স্বাস্থ্য সতর্কতা এঁটে দিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
এএফপির বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, ৩০ বছর বয়সী আট সন্তানের মা নাতাশা হ্যারিস দক্ষিণ নিউজিল্যান্ডের ইনভারকারগিল এলাকায় বাস করতেন। ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে মারা যাওয়ার আগে কয়েক বছর ধরে নাতাশা প্রতিদিন যে প্রচুর পরিমাণ কোমল পানীয় পান করতেন, যা তাঁর মৃত্যু ডেকে এনেছে বলে জানিয়েছেন মৃত্যুর কারণ তদন্তকারী বিচারক ডেভিড ক্রেরার।
ডেভিড বলেন, নাতাশা হ্যারিস যেভাবে কোমল পানীয় পান করতেন, তা তাঁর শরীরে বিভিন্ন সমস্যা তৈরি করে এবং হূিপণ্ডের কম্পনকে অনিয়মিত করে দেয়। এটা শেষ পর্যন্ত তাঁর মৃত্যুকে ত্বরান্বিত করে।
ডেভিড আরও বলেন, কোকাকোলা পান করা ছাড়া আর এমন কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি, যার জন্য নাতাশা এত কম বয়সে মারা যেতে পারেন।
নাতাশার মৃত্যুর ঘটনা তদন্তকারী এক রোগবিজ্ঞানী (প্যাথলজিস্ট) বলেছিলেন, নাতাশা অ্যালকোহল পান করতেন না, কিন্তু মরার আগে তাঁর যকৃত্ বেড়ে গিয়েছিল। পরীক্ষা করে দেখা গেছে, নাতাশার রক্তে চিনির পরিমাণ ছিল খুব বেশি কিন্তু পটাশিয়ামের পরিমাণ খুবই কম। এর ফলে নাতাশার হূদযন্ত্রে সমস্যা দেখা দিয়েছিল।
নাতাশার পরিবার জানিয়েছে, মৃত্যুর কিছু দিন আগে থেকে নাতাশা ‘বুক ধড়ফড়’ করার কথা বলতেন। ঘুম থেকে ওঠার পরই তিনি কোকাকোলা খেতে শুরু করতেন। তাঁর শাশুড়ি ভিভিয়েন হডকিন্সন বলেন, ‘যদি পানীয় ফুরিয়ে যেত, তবে সে পাগল হয়ে যেত। কখনো রাগে কাঁপত, কখনো চুপ হয়ে যেত, কখনো খুব রেগে যেত আবার কখনো চিত্কার চেঁচামেচি করত।’
নাতাশার পরিবার তদন্তকারী দলকে জানায়, নাতাশার সব দাঁত ক্ষয় হয়ে গিয়েছিল। অতিরিক্ত কোকাকোলা পান করার ফলে তাঁর এক সন্তান দাঁতের মারাত্মক সমস্যা নিয়ে জন্মায়। ওই সন্তানটির দাঁতে কোনো এনামেল ছিল না।
তদন্তকারী বিচারক ডেভিড ক্রেরার বলেন, নাতাশার পরিবার কখনো ভাবেনি, কোকাকোলা পান করার ফলে তাঁর ওইসব সমস্যা হয়েছিল। কারণ, কোকাকোলার বোতলের গায়ে কোনো সতর্কবার্তা দেওয়া ছিল না।
ডেভিড বলেন, কোকাকোলা কর্তৃপক্ষের উচিত, কী পরিমাণ কোকাকোলায় কত মাত্রার ক্যাফেইন (এক ধরনের উত্তেজক পদার্থ) থাকে তা বোতল বা ক্যানের গায়ে উল্লেখ করা। কতটুকু কোকাকোলা পান করলে কী ধরনের স্বাস্থ্যহানির সম্ভাবনা আছে, তা-ও পরিষ্কার করে বলে দেওয়া প্রয়োজন।
ডেভিড আরও বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত পুরো বিষয়টি খতিয়ে দেখা। কার্বন ডাই-অক্সাইডযুক্ত কোমল পানীয়গুলোতে কী পরিমাণ ক্যাফেইন মিশালে তা মানবদেহের জন্য ক্ষতিকর হবে না, তা-ও নির্দিষ্ট করে দেওয়া প্রয়োজন।
কোকাকোলা ওশেনিয়ার পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে নাতাশার মৃত্যুর পেছনে কোকাকোলার দায় অস্বীকার করেছে। বিবৃতিতে বলা হয়, কোকাকোলাই যে নাতাশার মৃত্যুর জন্য দায়ী, এ বিষয়ে বিশেষজ্ঞরা একমত নন। আবার ডেডিভ ক্রেরারও এ বিষয়ে পুরোপুরি নিশ্চিত নন।
বিবৃতিতে আরও বলা হয়, ‘নাতাশার মাত্রাতিরিক্ত কোকাকোলা পানের বিষয়টিকে বিচারক ডেভিড ক্রেরার সম্ভবত ওই নারীর জীবনযাপন পদ্ধতি ও স্বাস্থ্যগত বিষয়ের সঙ্গে গুলিয়ে ফেলেছেন।’
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×